Thursday, August 9th, 2018
পিরোজপুরে তথ্য অধিকার আইনের উপর অনলাইন প্রশিক্ষণ বিষয়ে মতবিনিময় সভা
পিরোজপুরে তথ্য অধিকার আইনের উপর অনলাইন প্রশিক্ষণ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা বিষয়ক এক মত বিনিময় সভা (ভিডিও কনফারেন্স) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় তার সম্মেলন কক্ষে তথ্য কমিশন এর আয়োজনে এ ভিডিও কনফারেন্স অনুুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, এনডিসি খান মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার মো. তুহিন হোসেন। ভিডিও কনফারেন্স এ জেলায় কর্মরত বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়ায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র্যালী ও মোবাইল কোর্টে জরিমানা
ট্রাফিক সপ্তাহ ২০১৮ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া থানা পুলিশের উদ্যোগে একটি র্যালী বের করা হয়। মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ারের নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে থানার সম্মুখ সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ ভ্রাম্যমান আদালত বসিয়ে মোটর সাইকেলের বৈধ কাগজপত্র, হেলমেট না থাকায় ১৩টি গাড়ির মালিককে জরিমানা করা হয়।
মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের আনন্দ র্যালী
নিরাপদ সড়ক চাই আন্দোলনে শিক্ষার্থীদের সকল দাবীর প্রতি একমত পোষণ করে সড়ক পরিবহন আইন মন্ত্রীসভায় অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালী করেছে কেএম লতীফ ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের দেড় সহা¯্রাধিক শিক্ষার্থীসহ ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বর, সদস্য জাহিদ উদ্দিন পলাশ, লোকমান হোসেন খান, ফজলুল হক মনি, বাদল চন্দ্র ওঝা, সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, শিক্ষিকা আয়েশা খানম র্যালীতে অংশ নেয়।
মঠবাড়িয়ায় ট্রাফিক সপ্তাহে তিন দিনে ৪০ মামলা ॥ ৯ গাড়ি আটক
ট্রাফিক সপ্তাহ ২০১৮ উপলক্ষে গত তিন দিনে মঠবাড়িয়ায় ৪০টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এছাড়া ৯টি গাড়ি আটক করা হয়েছ। থানা সূত্রে জানা গেছে, গত তিন দিনে অভিযান চালিয়ে গাড়ির রেজিষ্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩০টি মোটর সাইকেল, ৭টি মাহেন্দ্র, ২টি ট্রাক ও একটি মাইক্রোবাসসহ মোট ৪০টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঠবাড়িয়া থানার সার্জেন্ট রিয়াজ উদ্দিন জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বিশেষ অভিযানে রেজিষ্ট্রেশন বিহীন গাড়ী ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এ মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
ইন্দুরকানীতে শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়ায় শতাধিক ছাত্রের মাদ্রাসা ত্যাগ
ইন্দুরকানীতে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার না হওয়ায় ক্ষোভে শতাধিক ছাত্র মাদ্রাসা ছেড়ে চলে গেছে। উপজেলার বালিাপাড়া কওমী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মো. ইব্রাহিম খান শিক্ষকদের সাথে অশালীন আচরণ করার ৬ দিন পর এর কোন বিচার না হওয়ায় ক্ষোভে শতাধিক শিক্ষার্থী বুধবার বিকেলে তাদের বই পত্র ও মালামাল নিয়ে মাদ্রাসা ছেড়ে চলে যায়। জানা যায়, গত বৃহস্পতিবার ওই মাদ্রাসার সহকারি শিক্ষক এমদাদুলের সাথে ম্যানেজিং কমিটির সদস্য মো. ইব্রাহিম খানের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে তিনি ওই শিক্ষককে লাঞ্ছিত করেন। এ ঘটনার জের ধরে মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্ররা শিক্ষককে লাঞ্ছনাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে মনির ফকির (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার ধানীসাফার করিম আকন বাজার সংলগ্ন হাকিম মুন্সীর বাড়ির উত্তর পাশের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার শরীর তল্লাসী করে ৫১ পিস ইয়াবা ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মনির উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মঈন উদ্দিন ফকিরের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, গ্রেফতারকৃত মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
