মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে মনির ফকির (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার ধানীসাফার করিম আকন বাজার সংলগ্ন হাকিম মুন্সীর বাড়ির উত্তর পাশের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার শরীর তল্লাসী করে ৫১ পিস ইয়াবা ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মনির উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মঈন উদ্দিন ফকিরের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, গ্রেফতারকৃত মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
« মিম-রাজিবকে ইচ্ছাকৃতভাবে বাসচাপা দেয় চালক মাসুম বিল্লাহ (পূর্ববর্তি সংবাদ)
