মঠবাড়িয়ায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র্যালী ও মোবাইল কোর্টে জরিমানা
ট্রাফিক সপ্তাহ ২০১৮ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া থানা পুলিশের উদ্যোগে একটি র্যালী বের করা হয়।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ারের নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষে থানার সম্মুখ সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ ভ্রাম্যমান আদালত বসিয়ে মোটর সাইকেলের বৈধ কাগজপত্র, হেলমেট না থাকায় ১৩টি গাড়ির মালিককে জরিমানা করা হয়।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের আনন্দ র্যালী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে তথ্য অধিকার আইনের উপর অনলাইন প্রশিক্ষণ বিষয়ে মতবিনিময় সভা »
