পিরোজপুরে তথ্য অধিকার আইনের উপর অনলাইন প্রশিক্ষণ বিষয়ে মতবিনিময় সভা
পিরোজপুরে তথ্য অধিকার আইনের উপর অনলাইন প্রশিক্ষণ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা বিষয়ক এক মত বিনিময় সভা (ভিডিও কনফারেন্স) অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় তার সম্মেলন কক্ষে তথ্য কমিশন এর আয়োজনে এ ভিডিও কনফারেন্স অনুুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, এনডিসি খান মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার মো. তুহিন হোসেন।
ভিডিও কনফারেন্স এ জেলায় কর্মরত বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র্যালী ও মোবাইল কোর্টে জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে শিক্ষক নেতার মৃত্যুতে স্মরণ সভা »
