প্রধান সূচি

স্বরূপকাঠীর কুড়িয়ানায় পেয়ারা বাগানের দর্শনার্থী ট্রলার থেকে চাঁদাবাজি

স্বরূপকাঠী উপজেলার আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগান ও ভাসমান হাট দেখতে আসা দর্শনার্থী ট্রলার থেকে চাঁদা তোলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের একদল যুবকদের বিরুদ্ধে। স্থানীয় যুবলীগের দোহাই দিয়ে নিহার সিকদার, জহির, তাপস, মিলন ও বাবুল নামে কয়েকজনে ট্রলার থেকে প্রায় এক মাস ধরে চাঁদা আদায় করা হচ্ছে। কুড়িয়ানা বাজারের পুলিশ ফাড়ির সন্নিকটে প্রাইমারি স্কুলের পাশ দিয়ে পর্যটক বহনকারী ৩০টি ট্রলার থেকে সংঘবদ্ধ ওই যুবকদের মধ্যে স্থানীয় নিহার সিকদার প্রতি ট্রলার থেকে ১০০ টাকা করে চাঁদা তুলছেন। এতে প্রতিদিন গড়ে চল্লিশটি ট্রলার থেকে ৪/৫ হাজার টাকা আদায় করা হচ্ছে। আষাঢ়-শ্রাবন ও ভাদ্র মাস জুড়ে পেয়ারা মৌসুমে পেয়ারার বাগান দেখতে আসা দর্শনার্থীদের ভীড় বাড়ায় টাকা তোলার পরিমান আরো বেড়েই চলেছে। চাঁদা তোলা ওই যুবকরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে সাধারণ কোন মানুষ প্রতিবাদ করার সাহসও পাচ্ছেনা।

এ বিষয়ে চাঁদা আদায়কারী নিহার সিকাদার বলেন, আমরা স্থানীয় জহির, তাপস, মিলন ও বাবুল মিলে এখানে শৃঙ্খলা রক্ষার জন্য প্রতি ট্রলার থেকে এক থেকে দেড়’শ টাকা করে তুলছি। এ টাকার একটা অংশ স্থানীয় মসজিদ ও মন্দিরে দিচ্ছি। বাকি টাকা যারা সারাদিন এখানে পরিশ্রম করছে তাদের মধ্যে ভাগ করা হচেছ। তবে টাকা তুলে তারা কোন মসজিদ, মন্দিরে দিচ্ছে তা সঠিক করে বলতে পারেনি। দলে তাদের কোন পোষ্ট পজিসন আছে কিনা জানতে চাইলে তাও সঠিক কিছু বলতে পারেনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, তারা সংঘবদ্ধ হয়ে কুড়িয়ানা প্রাইমারি বিদ্যালয়ের পাশ  থেকে প্রতি টুরিষ্ট ট্রলার থেকে বেশ কিছু দিন ধরে মোটা অংকের টাকা তুলে ভাগ বাটোয়ারা করে খাচ্ছে। তাদের ভয়ে এলাকার কেহ মুখ খুলতে সাহস পায়না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial