প্রধান সূচি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্রিজ ভেঙ্গে ১২ রুটের যানবাহন চলাচল বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ট্রাক ও ভেকুসহ (মাটি কাটার যন্ত্র) তুষখালী এলাকার বেইলি ব্রিজ ভেঙ্গে পড়েছে। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মৎস বন্দর পাথরঘাটার সাথে ঢাকাসহ ১২টি রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে পিরোজপুর-চরখালি-পাথরঘাটা বন্দর সড়কের এ ব্রিজে ট্রাকের উপর একটি ভেকু একসঙ্গে উঠলে বিকট শব্দে ব্রিজটি খালে ভেঙে পড়ে। তবে ট্রাক ও ভেকুর চালকসহ অন্যরা নিরাপদে উপরে উঠে আসতে সক্ষম হয়েছে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। যত দ্রুত সম্ভব এটি সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial