প্রধান সূচি

বাগেরহাটে চিকিৎসা কল্যাণ সমিতির সভায় এমপি বাদশা

অসুস্থ শিক্ষক-কর্মচারীদের জন্য চিকিৎসা কল্যাণ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্জ এডভোকেট মীর শওকাত আলী বাদশা বলেছেন, অসুস্থ শিক্ষক-কর্মচারীদের জন্য চিকিৎসা কল্যাণ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষক যখন রোগাক্রান্ত হয়ে মানবেতর জীবন-যাপন করেন, তখন তিনি মানুষিকভাবেও ভেঙ্গে পড়েন। আর ঠিক সে সময়ই চিকিৎসা কল্যাণ সমিতি তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে যা প্রশংসার দাবীদার।

বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাগেরহাট শিক্ষক-কর্মচারী চিকিৎসা কল্যাণ সমিতির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি শিক্ষার গুনগত মান উন্নয়ন, বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠায় শিক্ষকদের আরো মনোযোগী হওয়ার জন্য তাদের প্রতি আহবান জানান। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বেও যদুনাথ কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিক্ষক-কর্মচারী চিকিৎসা কল্যাণ সমিতির সভাপতি মাছুদা আক্তার।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডল, চিরুলিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তামজিদ হোসেন, রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন, সৈয়দ আসাফুদৌলা জুয়েল, বিআরডিবির চেয়ারম্যান সরদার শুকুর আহম্মেদ প্রমুখ।

সভা শেষে প্রধান অতিথি ১৩ জন অসুস্থ শিক্ষক ও পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial