প্রধান সূচি

বাগেরহাট সদর উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির চেক বিতরণ

বাগেরহাটে আস বাংলাদেশ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কক্ষে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের প্রচেষ্টায় “প্রতীচী (বাংলাদেশ) ট্রাষ্ট এর আর্থিক সহযোগিতায় আস বাংলাদেশ বাগেরহাট সদর উপজেলার ৬টি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাছুদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আজগর আলী, উপজেলা সমবায় কর্মকর্তা দেবব্রত মিত্র, আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান, সাংবাদিক মোল্লা আ. রব, বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডল, চিরুলিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তামজিদ হোসেন, রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন, আস বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা, সহকারী প্রকল্প সমন্বয়কারী পুলক কুমার সাহা, আনন্দ মোহন বৈদ্য প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial