অর্থের অভাবে চিকিৎসা হচ্ছেনা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন কবিরের
বীর মুক্তিযোদ্ধার পিরোজপুর সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কে এম হুমায়ুন কবির (খোকন তালুকদার) এর চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে অর্থের অভাবে। তিনি মুক্তিযুদ্ধের সময় ৯নং সেক্টরের একজন সফল মুক্তিযোদ্ধা। মুক্তিবার্তা নং- ০৬০৫০১০১৬১ এবং গেজেট নং- ১১১।
টানা ৪০ বছর পিরোজপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করা এই বীর মুক্তিযোদ্ধা জীবন এসে থমকে গেছে অর্থের কাছে। নেই চিকিৎসা কারানোর জন্য পর্যাপ্ত অর্থ, তাই হাত বাড়িয়েছেন সমাজের বিত্তবান ও স্বহৃদয়বান মানুষের কাছে।
বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতি বছরের ৩ জানুয়ারি ঢাকার সিএমএইচ হাসপাতালে বাইপাস অপারেশন করানো হয়। এরপর ১৪ জানুয়ারি হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। পরে খুব অসুস্থ হয় পড়লে গত ১০ এপ্রিল আবারো ঢাকা সিএমএইচ এ ভর্তি করা হয় এবং চিকিৎসা চলাকালীন অবস্থায় স্টোক ও হৃদরোগে আক্রান্ত হয়। সেখানে ৩০ এপ্রিল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আর্থিক সঙ্গতি না থাকার কারণে পরে তাকে পিরোজপুরে নিয়ে আসা হয়।
মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন কবির তালুকদারের ছেলে নাঈম হোসেন জানান, চিকিৎসকদের পরামর্শে বাবাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নিতে হবে। সেখানে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা খরচ হবে, যা আমাদের পক্ষে সম্ভব নয়। অর্থের অভাবে তার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে যাওয়া উপক্রম হয়েছে। এরইমধ্যে আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছ থেকে ধার-দেনা করে ৮ থেকে ১০ লাখ টাকা খরচ করে ফেলেছি। যা ফেরত দেওয়ার জন্য প্রতিনিয়ত তারা চাপ দিয়ে যাচ্ছে।
নাঈম হোসেন আরও জানান, শুধুমাত্র মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ছাড়া আর কোন ধরনের সহায়তাই পান নি তার বাবা। তার বাবার উন্নত চিকিৎসার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর সুপারিশকৃত একটি আবেদেনপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেয়া হয়েছে (প্রধানমন্ত্রীর কার্যালয় ডাক গ্রহণ ও বিতরণ শাখার তারিখ ১৬ জুলাই’১৮, ডাইরী নং ১১১৮৪)। তবে উক্ত আবেদনপত্রটি এখন কোন অবস্থায় আছে তা তারা জানেন না।
নাঈম জানান, ১৯৭১’ এ যার হাতিয়ার গর্জে উঠলে রণাঙ্গনে পাক বাহিনীর বুকে কাঁপন ধরে যেতো আজ তিনি নিথর দেহ নিয়ে চিকিৎসাহীন অবস্থায় পড়ে আছেন। ইচ্ছা থাকলেও অর্থের অভাবে বাবার চিকিৎসা করাতে পাছিনা। এই মুহুর্তে বাবা হুমায়ুন কবির তালুকদার এর চিকিৎসার জন্য সামাজের সহৃয়বান ও বিত্তবান মানুষদের সাহায্য কামনা করছি।
সাহায্য পাঠানোর ঠিকানা- ডাচ্ বাংলা ব্যাংক, মহাখালী শাখা হিসাব নং ১১৪.১০৩.১০৪৬৪৮ এবং বিকাশ পারসোনাল মোবাইল নং- ০১৭১২১০৬০১৭।
