প্রধান সূচি

ভান্ডারিয়ায় মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস কেপ্টেন নির্বাচন

পিরোজপুরের ভান্ডারিয়ার ঐতিহ্যবাহী মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে গতকাল সোমবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ শ্রেণির তিনটি বিভাগে দায়িত্ব কর্তব্য পালন, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ, ক্লাস চলাকালিন সময়ে ক্লাসে মোবাইল ব্যবহার না করাসহ সব ধরনের সেবা প্রদানের জন্য প্রতি বছরের মত এবছরও ক্লাস কেপ্টেন নির্বাচন সম্পন্ন হয়েছে।
কলেজ অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুনের তত্বাবধানে কলেজের সুলতালা হোসেন কক্ষে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।
ভোটে বিজ্ঞান বিভাগে ৩ জনের বিপরীতে ৫ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন আর ভোটে নির্বাচিত হয় প্রথম আখি আক্তার, দ্বিতীয় নিলা রানী, তৃতীয় সানজিদা আক্তার। বানিজ্য বিভাগে ৩ জনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন। তার মধ্যে প্রথম নির্বাচিত হয় পরমা হালদার, দ্বিতীয় লিমা আক্তার, তৃতীয় কামরুন্নাহার এবং মানবিক বিভাগে ৮ জনের মধ্যে ভোটে নির্বাচিত হয় প্রথম দ্বিপান্বীতা ঘোষ, দ্বিতীয় সুমাইয়া সিফাত বিথি এবং তৃতীয় আয়সা সিদ্দিকা।
মাধ্যমিক পেড়িয়ে উচ্চ শিক্ষার জন্য কলেজে একটি উৎসব মুখর পরিবেশে নতুন ক্লাসে নির্বাচিত হওয়ার আনন্দ ও উচ্ছাসে নির্বাচিত সদস্যরা কলেক শিক্ষকদের উপস্থিতিতে অধ্যক্ষ ফুলের শুভেচ্ছা জানান। নির্বাচন পরিচালনা করেন কলেজ শিক্ষক মো. জাকির হোসেন খান, গিয়াস উদ্দিন বাবুল, মো. রাকিব হোসেন, ইসরাক হোসেন ও মুরাদ হোসেন

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial