প্রধান সূচি

শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ উন্নয়নের মহা সড়কে … মেয়র হাবিবুর রহমান মালেক

পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মালেক বলেছেন, দেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ উন্নয়নের মহা সড়কে। কিন্তু একদল কুচক্রিমহল এই আওয়ামী লীগের আশ্রয় নিয়ে আওয়ামী লীগের কার্যক্রমকে নস্যাৎ করার জন্য বিভিন্ন রকম পায়তারা চালাচ্ছে। এ ব্যাপারে আমরা যারা বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক আমাদের সজাগ থাকতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বরূপকাঠী উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের জুলুহার সপ্তগ্রাম মাধ্যমিক সম্মিলনি বিদ্যালয় মাঠে সমুদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি কথাগুলো বলেন।
মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, ২০০৮ সাল থেকে ২০১৮ সাল আমাদের নেত্রী মানবতার মা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ১০ বছর বাংলাদেশের সোনালী দশক বললে ভুল হবেনা। এত উন্নয়ন বাংলাদেশে আর হয়েছে বলে আমার মনে হয়না। কিন্তু তার মাঝেও দুঃখ হয়। মাঝে মাঝে বঙ্গবন্ধুর আর্দশের সৈনিকদের আর্দশের কর্মীদের চোখে পানি দেখি। তাদের মুখে ক্ষোভের কথা শুনি, আজকে এ জন্য কারা দায়ী আমাদের তা চিহ্নিত করতে হবে।
মেয়র হাবিবুর রহমান মালেক আরো বলেন, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজকে মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছে, বেকার যুবকেরা ভাতা পাচ্ছে, শিশুরা ভাতা পাচ্ছে, মায়েরা মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন শ্রেনীর মানুষেরা ভাতা পাচ্ছে। তিনি বলেন, আজকে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশ পরিণত হয়েছে। যে মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে, নিজের খেয়ে সর্বদা মানুষের মঙ্গল করার প্রয়াসে ব্যস্ত থাকবে আমাদের পিরোজপুর-১ আসন থেকে জননেত্রী শেখা হাসিনা যেন এমন একজন সৎ মানুষকে মনোনয়ন দেন। আমরা সে জন্য তার কাছে আহবান জানাচ্ছি।
সমুদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্ত্যব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খাঁন পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান গাজী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম নারায়ণ রায় চৌধুরী, স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল আহসান, উপজেলা কৃষক লীগের সভাপতি শশাঙ্কর রঞ্জন সমদ্দার, আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার, ছাত্রলীগ নেতা রনি দত্ত প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial