প্রধান সূচি

পানি সম্পদ মন্ত্রীর ভান্ডারিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ডাকবাংলো নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আজ শনিবার দুপুরে ভান্ডারিয়ার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি পরিদর্শন বাংলোর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। পূর্ব ভান্ডারিয়ায় সড়ক ও জনপথ বিভাগের পরিদর্শন বাংলো পাশে পাউবি’র ব্যবস্থাপনায় উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প সিআইপি-১ এর অর্থায়নে এ বাংলো নির্মিত হচ্ছে। এই ভিত্তি প্রস্তর স্থাপন কালে বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক খন্দকার খালেকুজ্জামান, বরিশাল জোনের প্রধান প্রকৌশলী মো. সাজেদুর রহমান, বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী, পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহম্মেদ, বরিশালের উপপরিচালক আব্দুর রশীদ প্রমুখ বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এই বাংলো নির্মাণে জমি অধিগ্রহণ খাতে এককোটি টাকা ও ভবন নির্মাণে এককোটি টাকা ব্যয় হবে বলে বিভাগীয় সূত্রে জানা গেছে। এ ভবনে পাউবি’র উপবিভাগীয় কার্যালয়ও থাকবে। এরপর মন্ত্রী ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের অদূরে পৈকখালীতে এ ভবন উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুদ্দিন গিয়াস, উপজেলা প্রকৌশলী জোতির্ময় মোহান্ত, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial