ভান্ডারিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ রবিবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলা থেকে আবুয়াল তালুকদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাইদুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে। সাইদুর ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মৃত হামেজ উদ্দিনের ছেলে।
ভান্ডারিয়া থানার ওসি শাহাবুদ্দিন জানান, ১৯৯৯ সালে পৈকখালী গ্রামের আবুয়াল তালুকদার হত্যা মামলায় বরিশাল দায়রা জজ আদালত সাইদুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড দেয়। রায় ঘোষণার আগে থেকে সাইদুর পলাতক ছিলেন। রবিবার রাতে ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ আউয়াল কবির ও এসআই শহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের রামপাল উপজেলার একটি গরুর খামার থেকে সাইদুরকে গ্রেপ্তার করে। আজ সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:
« পিরোজপুরে ৪১’শ পিস ইয়াবাসহ ১ জন আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত »
