প্রধান সূচি

মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

বাংলাদেশ ছাত্রলীগ মঠবাড়িয়া উপজেলা শাখার সদ্য অনুমোদিত নতুন কমিটি বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থগিত করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ। একই আদেশে উপজেলা ছাত্রলীদের সভাপতি শরিফুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোর্তুজাকে সশরীরে হাজির হয়ে আগামী ৫ দিনের মধ্যে অভিযোগের জবাব দেয়ার জন্য জেলা কমিটির কাছে কারন দর্শানোর নোটিশ দিয়েছে।
রবিবার পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজুর সাথে মুঠো ফোনে যোগাযোগ করেও পাওয়া না গেলেও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোর্তুজা জানান, বিষয়টি সামাজিক মাধ্যম ফেজবুকের মাধ্যমে জেনেছি। তবে জেলা কমিটির কাছ থেকে কোন লিখিত চিঠি পাইনি।
পিরোজপুর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক স্থগিত আদেশ এর সত্যতা নিশ্চিত করে বলেন, কারন দর্শানোর জবাব পেলে পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial