Monday, July 16th, 2018
দেশ সেবায় নতুন প্রজন্মকে উপযোগী করে গড়ে তুলতে হবে …. আনোয়ার হোসেন মঞ্জু
পানি সম্পদ মন্ত্রী জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, শিক্ষা বিস্তারে অবকাঠামো সুবিধা নিশ্চিতকরণসহ আনুসাঙ্গিক ব্যবস্থা গ্রহণ যেমন সরকারের দায়িত্ব তেমনি এই সুযোগকে ব্যবহার করে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সামাজিক নেতৃত্ব, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের নিজেদেরকে আগামী দিনের জন্য দেশ সেবার উপযোগী করে গড়ে তুলতে হবে। পাশাপাশি জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যকার সম্পর্ক যাতে সৌহার্দ্যপূর্ণ হয় তার প্রচেষ্টা থাকা আবশ্যক। মানুষ যাতে ভাল থাকতে পারে তা নির্ভর করে চেয়ারম্যান-মেম্বরদের সদাচারণের উপর। যদি তাদের মধ্যে দৌরাত্মপূূর্ণ মনোভাব থাকে তাহলে মানুষের দুর্ভোগ বাড়ে। আজ সোমবার পিরোজপুর জেলারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নদীর পানি বিপদ সীমার উপরে
জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
গত দু’দিন পিরোজপুরের বিভিন্ন নদ-নদীতে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। পিরোজপুরের কচাঁ, বলেশ্বর, কালীগঙ্গা, সন্ধ্যা, বেলুয়া ও পোনাসহ বিভিন্ন নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী গুচ্ছগ্রাম, আবাসন প্রকল্পসহ জেলার মঠবাড়িয়া, ইন্দুরকানী, কাউখালী ও ভান্ডারিয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এছাড়া নাজিরপুর ও স্বরূপকাঠি উপজেলার বিলাঞ্চল প্লাবিত হয়েছে। এসব চর ও বিলাঞ্চলের নিচু ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। অন্যদিকে কচাঁ নদীর চরখালী, বেকুটিয়া ও কাউখালীর আমড়াঝুড়ি ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে গিয়ে যানবাহনসহ সাধারণ যাত্রীদের ফেরিতে ওঠানামায় ভোগান্তির শিকার হতে হচ্ছে। বলেশ্বর নদীর পানি বৃদ্ধিতে পিরোজপুর পৌর শহরের মধ্যেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে যুবকের ৫ বছরের সাজা
বাগেরহাটে মাদকদ্রব্য বহনের দায়ে হাওলাদার ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন আসামীর অনুপস্থিতিতে এই দন্ডাদেশ দেন। হাওলাদার ফারুক হোসেন খুলনার লবনচরা থানার শিপিয়ার্ড এলাকার মো. মান্নান হাওলাদারের ছেলে। বাগেরহাট জজ আদালতের এপিপি এডভোকেট শরৎ চন্দ্র মজুমদার বলেন, ২০১৫ সালের ২৯ আগষ্ট বাগেরহাট-খুলনা সড়কের সদর উপজেলার সুন্দরঘোনা এলাকা থেকে পুলিশ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাওলাদার ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক মো. মঈনউদ্দিন বাদী হয়ে ফারুকেরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বৃদ্ধের বসতঘর ভাংচুর-লুটপাট
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এক বৃদ্ধের বসতঘর ভাংচুরের পর লুটপাট চালিয়েছে। উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোটহারজী গ্রামের বৃদ্ধ মকবুল মুন্সীর (৮০) বসত ঘর ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়ে লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ মো. তৈয়বুর রহমান মুন্সী ও তার লোকবল। এদিকে বৃদ্ধ মকবুল বসতঘর হারিয়ে এ বর্ষা মৌসুমে প্রতিবেশীর বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন। এ ঘটনায় ভূক্তভোগি বৃদ্ধ মকবুল মুন্সীর ছেলে আবদুস ছালাম বাদী হয়ে প্রতিপক্ষ তৈয়বুর রহমানসহ ৯ জনকে আসামী করে গত বৃহস্পতিবার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। তবে গত বুধবার এ হামলার ঘটনার পর পুলিশ একবিস্তারিত পড়ুন
বাগেরহাটে যুবকের আত্মহত্যা
বাগেহাটের চিতলমারীতে পারিবারিক কলহের জেরে বিষপানে বিভাষ চন্দ্র বসু (৪২) এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার সকালে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে চিতলমারী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার চরবানিয়ারী পশ্চিমপাড়া গ্রামের অনন্ত বসুর ছেলে বিভাষ চন্দ্র বসু পারিবারিক কলহের কারণে শনিবার বিষ পান করেন। সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা নেওয়ার পথে সে মারা যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বিস্তারিত পড়ুন
নাজিরপুরে ২০ দিন পর বৃদ্ধার লাশ উত্তোলন
পিরোজপুরের নাজিরপুরে শোভা রানী ঢালী (৬০) নামে এক বৃদ্ধার লাশ ২০ দিন পর সমাধি থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মফিজুর রহমানের উপস্থিতিতে তার লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। লাশ উত্তোলনের সময় পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ননী গোপাল রায়, মেডিকেল অফিসার ডা. মো. নিজাম উদ্দিন, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা নাজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে দুপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধেরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত
বাংলাদেশ ছাত্রলীগ মঠবাড়িয়া উপজেলা শাখার সদ্য অনুমোদিত নতুন কমিটি বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থগিত করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ। একই আদেশে উপজেলা ছাত্রলীদের সভাপতি শরিফুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোর্তুজাকে সশরীরে হাজির হয়ে আগামী ৫ দিনের মধ্যে অভিযোগের জবাব দেয়ার জন্য জেলা কমিটির কাছে কারন দর্শানোর নোটিশ দিয়েছে। রবিবার পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজুর সাথে মুঠো ফোনে যোগাযোগ করেও পাওয়া না গেলেও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ রবিবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলা থেকে আবুয়াল তালুকদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাইদুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে। সাইদুর ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মৃত হামেজ উদ্দিনের ছেলে। ভান্ডারিয়া থানার ওসি শাহাবুদ্দিন জানান, ১৯৯৯ সালে পৈকখালী গ্রামের আবুয়াল তালুকদার হত্যা মামলায় বরিশাল দায়রা জজ আদালত সাইদুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড দেয়। রায় ঘোষণার আগে থেকে সাইদুর পলাতক ছিলেন। রবিবার রাতে ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ আউয়াল কবির ও এসআই শহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের রামপাল উপজেলার একটি গরুর খামার থেকে সাইদুরকে গ্রেপ্তার করে। আজ সোমবার সকালে তাকেবিস্তারিত পড়ুন
