প্রধান সূচি

বাগেরহাটে যুবকের আত্মহত্যা

বাগেহাটের চিতলমারীতে পারিবারিক কলহের জেরে বিষপানে বিভাষ চন্দ্র বসু (৪২) এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার সকালে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে চিতলমারী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে  জানা গেছে, উপজেলার চরবানিয়ারী পশ্চিমপাড়া গ্রামের অনন্ত বসুর ছেলে বিভাষ চন্দ্র বসু পারিবারিক কলহের কারণে শনিবার বিষ পান করেন। সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা নেওয়ার পথে সে মারা যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার  করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান, বিষপানে যুবকের আত্মহত্যার বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial