মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জেলার মঠবাড়িয়া থানা পুলিশ মঙ্গলবার উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের বাংলালিংক টাওয়ারের সামনের সড়কে অভিযান চালিয়ে সোহেল প্যাদা (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার শরীর তল্লাশী করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত সোহেল উপজেলার আমড়াগাছিয়া গ্রামের ফজলুল হক প্যাদার ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, সোহেল পেশাদার মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে থানায় আরো পৃথক দুটি মাদক মামলা রয়েছে। আটককৃত সোহেলকে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
« সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত ॥ অস্ত্র ও গুলি উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট »
