প্রধান সূচি

স্থানীয় সরকার সেবার মান উন্নয়নে

ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের সাথে সনাকের মতবিনিময় সভা

মঙ্গলবার সকালে পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং সনাক, পিরোজপুরের সহযোগিতায় স্থানীয় সরকার সেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিগণের সাথে সনাক এর এক মতবিনিময় সভা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।

টিআইরি’র এরিয়া ম্যানেজার-সিই, পুলক রঞ্জন পালিতের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুর রহমান রাজু মোল্লা।

সভায় ইউনিয়ন পরিষদকে জনবান্ধব করার জন্য তথ্য প্রকাশ/তথ্যের উন্মুক্ততা, বাজট, পরিকল্পনা, বরাদ্দ, উন্নয়ন প্রকল্পের তালিকা ও ই-সেবা কেন্দ্র সম্পর্কিত, প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েব সাইট/ ওয়েব পোর্টাল, নোটিশ বোর্ড হালনাগাদকরণ, অভিযোগ গ্রহণ, প্রজ্ঞাপন ও সুবিধাভোগীর তালিকা (বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি তালিকা) ও তথ্য অধিকার আইনে আবেদন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রদানের পদ্ধতিগত বাছাই প্রক্রিয়া, নতুন নীতিমালা অনুসারে স্ট্যান্ডিং গঠন বিশেষ করে সমাজ কল্যাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি, নারী প্রতিনিধিদের ক্ষমতায়ন, ইউপি’র বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মসূচীতে নারী সদস্যের উপস্থিতি ও অন্তর্ভূক্তি নিশ্চিতকরণ বিষয়ক এবং বাজেটে নারী ও সংখ্যালঘুদের জন্য বরাদ্দ বিষয়ক আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বজন সদস্য মো. মিজানুর রহমান।

আলোচনায় অংশগ্রহণ করেন ইউপি সদস্য মোসা. রেক্সোনা, মোসা. সেলিনা বেগম, বখতিয়ার হোসেন খোকন, মো. জাকির হোসেন, আবুয়াল সেখ ও সচিব চঞ্চল কুমার সরকার প্রমূখ।

“বিবেক” প্রকল্পে স্থানীয় সরকার খাতে সনাক এর কার্যক্রম ও প্রত্যাশাসমূহ তুলে ধরেন টিআইবি’র এরিয়া ম্যানেজার-সিই পুলক রঞ্জন পালিত।

সভায় বিগত মতবিনিময় সভার প্রতিবেদন উপস্থাপন এবং সিদ্ধান্তসমূহের অগ্রগতি ফলোআপ করা হয়।

সভায় ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ বলেন, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে পরিষদের অগ্রগতি অব্যাহত থাকবে।

সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, সচিব, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial