স্কুল শিক্ষকসহ গাঁজাসহ আটক-২
পাইকগাছায় গাঁজাসহ স্কুল শিক্ষকসহ দু’ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে রাড়–লী ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের শংকর কুমার পালের ছেলে ও শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনীষ কান্তি ওরফে রাজীব পাল (৩৮)কে গণেশের মোড় এলাকা থেকে ৫ গ্রাম গাঁজাসহ আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
অপরদিকে, রাড়–লী গ্রামের মৃত বছির শেখের ছেলে আবুল হোসেন (৫৫)কে নিজ বসত বাড়ীর সামনে থেকে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ। আটক দু’ব্যক্তিকে গতকাল সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী জানিয়েছেন।
Please follow and like us:
« পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দু’ব্যবসায়ীকে জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে জেলা বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি »
