পিরোজপুরে র্যাবের ভেজাল বিরোধী অভিযান
ভোক্ত অধিকার সংরক্ষন আইনের আওতায় পিরোজপুরে ভেজাল বিরোধী অভিযান করেছে র্যাব-৮। বুধবার পিরোজপুর পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তুহিন হোসেন বিভিন্ন অভিযোগে বাজরের ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন। অভিযুক্তরা হলেন, মো. হানিফ গাজী, সাব্বির হোসেন, মো. নেছার, কানাই দাস, দিবস সাহা, মো. জাকির, রন সাহা, অমল সাহা, বাসু দেব, বেদাস্ত সাহা, নিতাই সাহা।
অভিযানের নেতৃত্ব দেন বরিশাল র্যাব-৮ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. আউয়াল হোসেন খান। তিনি জানান, ভোক্ত অধিকার আইনের আওতায় এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
Please follow and like us:
« পাইকগাছায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শরণখোলার পাউবো’র দেড় কিলোমিটার বেড়িবাঁধ নদীগর্ভে বিলিন »
