বাগেরহাটে দরিদ্র মেধাবী ছাত্রীদের বাইসাইকেল বিতরণ
বাগেরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে ১০টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের ১শ’ মেধাবী ও দরিদ্র ছাত্রীদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুজিবর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিসেস মাছুদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম ঝংকার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এস. এম. হিশামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজগর আলী, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, বিআরডিবি’র চেয়ারম্যান সাংবাদিক সরদার শুকুর আহম্মেদ।
বক্তব্য রাখেন, ডেমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনি মল্লিক, রাখালগাছী ইউনিয়নের চেয়ারম্যান শেখ শামিম হাসান আছনু, সদর উপজেলা তাতী লীগের সভাপতি শেখ জাহিদুর রহমান।
সভা শেষে সদর উপজেলা পরিষদের ১০টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ১শ’ মেধাবী ও দরিদ্র ছাত্রীকে বাইসাইকেল বিতরণ করা হয়।
সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিবাবক, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
