প্রধান সূচি

পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট

পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও কলেজ মাঠে বঙ্গমাতা টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান।

উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার তপন কর্মকার, শোভা রায়, জ্যোতি শংকর মন্ডল, ঝংকার ঢালী, ইসলামুল হক মিঠু, নয়ন সাহা, সরল দীঘিরপাড় প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, জাহানারা খাতুন, রবীন্দ্রনাথ রায়, ছন্দা ঘোষ, সেলিনা পারভীন, শহিদুল ইসলাম, সুজিত কুমার, খলিলুর রহমান, বিজন মৃধা, শহিদুল ইসলাম, অজয় রায়, অলোক মৃধা, নাজিরা আক্তার, সুপদ সরকার, এসএম শফি, সহকারী শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, ললিতা নাথ, রতেœশ্বর সরকার। ধারাভাষ্যে ছিলেন, শিক্ষক অনুপ কুমার সরকার, মহাসিন আযম, আলমগীর হোসেন, অনাদি কুমার রায়, রফিকুল ইসলাম, সরদার জালাল উদ্দীন। খেলা পরিচালনা করেন, এসকে আছাদুল্লাহ মিঠু, ইসরাইল হোসেন ও এনামুল হক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial