প্রধান সূচি

পাইকগাছায় বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

পাইকগাছায় বিভিন্ন কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও পরিচিতিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট স ম বাবর আলী।

বক্তব্য রাখেন, আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, সেখ রুহুল কুদ্দুস, এসএম মোজাম্মেল হক, এসএম হাফিজুর রহমান, শফিয়ার রহমান, সুধাংশু কুমার মন্ডল, অভিভাবক আব্দুল আজিজ, শিক্ষার্থী সোহেলী আমিন, শ্রাবণী, বৈশাখী খাতুন, সিথি রায় ও হুমায়ারা ইয়াসমিন দিশা। অনুরূপভাবে পাইকগাছা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে ও অধ্যাপক আব্দুর রাজ্জাক বুলির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বৈদ্য, শেখ মুহাম্মদ রফিকুল ইসলাম, নাথ বিষ্ণুপদ, আজিজুর রহমান, আব্দুল হাকিম, মাসুদুর রহমান মন্টু, সরদার জামাল উদ্দীন, মোমিন উদ্দীন, মাহবুবা নাজনীন ইরানী, আসমা আক্তার, মাধুরী মন্ডল, গাজী মিজানুর রহমান, সাংবাদিক আব্দুল আজিজ, শিক্ষার্থী আফরোজা সুলতানা সুইটি, জিএম ফয়সাল, লাবনী আক্তার, সাইদুর রহমান, ওশিন, বনি গাইন ও জাকির হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial