প্রধান সূচি

Sunday, July 1st, 2018

 

দেশ ও সমাজ গঠনে গণমাধ্যেমের ভূমিকা অপারসীম …. পুলিশ সুপার

পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেছেন, দেশ ও সমাজ গঠনে গণমাধ্যেমের ভূমিকা অপারসীম। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দ্রুত সংবাদ প্রাপ্তিতে আমরা অনলাইন সংবাদ মাধ্যেমের ওপর নির্ভরশীল। এ কারণে অনলাইন সংবাদ মাধ্যেমগুলো জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করব পেশাদারিত্ব বজায় রেখে বাংলা নিউজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ রবিবার পিরোজপুরে অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ব্যক্তি বা কোন গোষ্ঠির পক্ষে কাজ না করে এবং হলুদ সাংবাদিকতা বর্জনবিস্তারিত পড়ুন


নাজিরপুরে পুলিশ পরিবারের অর্ধকোটি টাকার সম্পত্তি ভূমিদস্যুদের দখলে

পিরোজপুরের নাজিরপুরে এক পুলিশ পরিবারের অর্ধকোটি টাকার সম্পত্তি অবৈধভাবে ভোগদখল করছে একটি ভূমিদস্যু চক্র। ঢাকা মহানগর পুলিশে কর্মরত ওই পরিবারের এক সদস্য এ অবৈধ দখলের প্রতিবাদসহ পৈতৃক সম্পত্তি উদ্ধারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারস্থ হলে ভূমিদস্যু চক্রটি ওই পুলিশ সদস্যকে হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে তিনি নাজিরপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন। অভিযোগে জানা যায়, ঢাকা মহানগর পুলিশের শাহজাহানপুর থানায় কর্মরত পুলিশ সদস্য উজ্জল কুমার মন্ডলের পিতা মৃত বীরেন মন্ডল উপজেলার দীর্ঘা ইউনিয়নের ৩৭নং বেলুয়া মৌজার ৩৩৯নং খতিয়ানের ১শ’ ২৩ শতাংশ সম্পত্তির এসএ রের্কডীয় মালিক। ওইবিস্তারিত পড়ুন


বাগেরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

বাগেরহাট আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টা দিকে ডাকাতির প্রস্তুতিকালে মোংলা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি গ্রিল ও তালা কার্টার, একটি রাম দা এবং নগদ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটক ডাকাত দলের সদস্যরা হলেন, জেলার শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের আব্দুর রহমানের ছেলে মালেক (৩৫), একই গ্রামের আবুল হাশেম গাজীর ছেলে ফখরুল গাজী (৪৮), আব্দুর রহমান হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৩৫), রুহুল আমীন হাওলাদারের ছেলে সহিদুল হাওলাদার (৪১) ও শাহজাহান হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪০)। গতকাল রবিবার দুপুরেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠী শহীদ স্মৃতি কলেজে ছাত্রলীগের নবীন বরণ

স্বরূপকাঠি শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে নবীনদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ। পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত মিছিল ক্যাম্পাসের সড়ক প্রদক্ষিন শেষে নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা।  


পিরোজপুর তেজদাসকাঠী কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

পিরোজপুরের তেজদাসকাঠী কলেজ কর্তৃপক্ষের আয়োজনে একাদশ শ্রেণীর নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নিলো দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। রবিবার সকাল ১০টার দিকে নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবীন বরণ শেষ হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তেজদাসকাঠী কলেজ অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক দিলিপ কুমার মিস্ত্রী, সহকারী শিউলী খানম, শ্যমল কৃষ্ণ সরকার, প্রভাষক সিদ্দিকা বেগম, প্রভাষক রতন কুমার বাছার, সুপ্তি রাণী মৃধা, হাফিজা খানম, শবরী রানী বেপারী, মো. বাদশা মিয়া, মোঃ আলী আকবর, সুদেব কুমার বেপারী, সুশন্তিবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার মানিক মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ঐতিহ্যবাহী ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে নবীন বরণ, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. আবু জাফর, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন খান, হাসিনা বেগম, মো. গিয়াস উদ্দিন বাবুল, খায়রুন্নাহার রুবী, প্রভাষক বিশ্বাস সাইদুর রহমান, আব্দুল হালিম হাওলাদার, দ্বাদশ বর্ষের শিক্ষার্থী কাইজা আক্তার ইফা, মনজিলা আক্তার এবং নবাগত শিক্ষার্থী মনজিলা আক্তার প্রমূখ। এর আগে কলেজের শিক্ষার্থীরা এবছর একাদশে মানবিকে ২০০, বানিজ্যেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানী কলেজের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন

ইন্দুরকানী কলেজের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন হয়েছে। রবিবার কলেজের হলরুমে অধ্যক্ষ মো. মনিরুজ্জামান শিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্তি পরিকল্পনা সচিব এম এ মান্নান হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। ওরিয়েন্টশন ক্লাশের উদ্বোধন করেন কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান তালুকদার। বক্তব্য রাখেন সাবেক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক পরিমল চন্দ্র মন্ডল, আনসার উদ্দিন, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য সমাজসেবক আব্দুল আজিজ হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমায়েত উদ্দিন হাওলাদার, সাংবাদিক এম. আহসানুল ছগির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক জাকারিয়াবিস্তারিত পড়ুন


পাইকগাছা আইনজীবী সমিতির মতবিনিময়

পাইকগাছা আইনজীবী সমিতির উদ্যোগে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আইনজীবী সমিতি ভবনে সমিতির সভাপতি পঙ্কজ ধর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মঞ্জুরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গাজী জামশেদুল হক, সিনিয়র সহকারী জজ মেহেদি হাসান। সমিতির সাধারণ সম্পাদক শেখ তৈয়েব হোসেন নূর এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রবীন আইনজীবী জি.এ সবুর, আইনজীবী বিপ্লব কান্তি মন্ডল, মোজাফফার হাসান, শফিকুল ইসলাম কচি, সমীর বিশ্বাস, শেক আব্দুর রশিদ, আবুল কালাম আজাদ, জি.এম আব্দুস সাত্তার, প্রশান্ত কুমার, অভিজিৎ কুমার মন্ডল, অরুন জ্যোতি, নাদিরুজ্জামান, আব্দুলবিস্তারিত পড়ুন


পাইকগাছায় বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

পাইকগাছায় বিভিন্ন কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও পরিচিতিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট স ম বাবর আলী। বক্তব্য রাখেন, আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, সেখ রুহুল কুদ্দুস, এসএম মোজাম্মেল হক, এসএম হাফিজুর রহমান, শফিয়ার রহমান, সুধাংশু কুমার মন্ডল, অভিভাবক আব্দুল আজিজ, শিক্ষার্থী সোহেলী আমিন, শ্রাবণী, বৈশাখী খাতুন, সিথি রায় ও হুমায়ারা ইয়াসমিন দিশা। অনুরূপভাবে পাইকগাছা কলেজ মিলনায়তনেবিস্তারিত পড়ুন


পাইকগাছা উপজেলা চেয়ারম্যানের হাড়িয়া ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শন

পাইকগাছার হাড়িয়া ব্রীজের নির্মাণকাজ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট স ম বাবর আলী। তিনি রবিবার সকালে ব্রীজের নির্মাণ কাজের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, এন ইসলাম সাগর ও ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইফুল ইসলাম। উল্লেখ্য, উপজেলার গদাইপুর ও লতা ইউনিয়নের সীমান্তবর্তী হাড়িয়া নদীর উপর ৫ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে ৯৬ মিটার দৈর্ঘের ব্রীজ নির্মিত হচ্ছে। এলজিইডি’র তত্বাবধায়নে ব্রীজটি নির্মাণ করছে খুলনার শামীম আহসান এন্ড জামিল ইকবাল (জেভি) ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০১৬ সালের এপ্রিল মাসে ব্রীজের কাজ শুরুবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial