পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অবিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অবিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা ও চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুশকৃত মাছ পানির ড্রামে বরে বাজারজাত করার সময় উপজেলা মৎস্য দপ্তর কর্তৃপক্ষ ৪ ব্যবসায়ীকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার বূমি মোঃ আব্দুল আউয়াল চিংড়ি মাছ জব্দ করে ৪ ব্যবসায়ী রাড়–লী গ্রামের বোলাই সরদারের ছেলে কালাম (৫০), কেষ্টপদ সরকারের ছেলে দীনেশ সরকার (৩৫), আব্দুল গাজীর ছেলে নূর ইসলাম (৩০) ও ইছাহাক সরদারের ছেলে রেজাউল সরদার (২২)কে এক হাজার টাকা করে জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা তানবীর আহম্মেদ, ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল ও পেশকার সাকিরুল ইসলাম।
Please follow and like us:
« ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পাস (পূর্ববর্তি সংবাদ)
