প্রধান সূচি

Thursday, June 28th, 2018

 

পিরোজপুরে হজ যাত্রীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

পিরোজপুরে জেলা পর্যায়ে সরকারি-বেসরকারি হজ যাত্রীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। বুধ ও বৃহস্পতিবার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়াতনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আহমেদ সিদ্দিকী। বক্তব্য রাখেন, ইসলামিক ফউন্ডেশন পিরোজপুর উপ-পরিচালক মুহাঃ জাকির হোসাইন, ডা. মোঃ ইফতেখার উদ্দীন, মাওলানা মো. ফারুক আব্দুল্লাহ ও মাওলানা  মোঃ নাসির উদ্দিন মাতুব্বর প্রমুখ। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাঃ জাকির হোসাইন জানান, প্রশিক্ষণে পিরোজপুর জেলার মোট ৫৬২ জন প্রশিক্ষার্থী অংশ গ্রহণ করনে।


পিরোজপুরে রিক’এর উদ্যোগ ॥ ছয় ভিক্ষুক পেল ছয় লক্ষ টাকা

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর অর্থায়নে পরিচালিত রিসোর্স ইন্টিগ্রেশন  সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা, শংকরপাশা ও শারিকতলা ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে ৬ জন ভিক্ষুককে পুনর্বাসন করার জন্য এক লক্ষ টাকা করে মোট ছয় লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ সিদ্দীকী। বিশেষ অতিথি ছিলেন কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হানিফ খান, শারিকতলা ইউপি চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম রাজু, শংকরপাশা ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য আসন মাহবুবা বেগম। অনুষ্ঠানের সবপতিত্ব করেন রিক’ এর পিরোজপুর জোনালবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জাল টাকাসহ ব্যবসায়ী গ্রেফতার

ইন্দুরকানীতে জাল টাকাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার ঘোষেরহাট বাজারের আ. লতিফ তালুকদারের দোকান থেকে পাশর্^বর্তী মোড়েলগঞ্জ উপজেলার বাড়ৈখালী গ্রামের আব্দুস ছালাম হাওলাদারের ছেলে আ. হালিম হাওলাদার (৩৪) জাল কিনতে যায়। তখন সে একটি এক হাজার টাকার নোট দেয়। এসময় ওই দোকানদারের নোটটি জাল (নকল) বলে সন্দেহ হলে সে জাল টাকা দেয়া হালিম হাওলাদারকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ইন্দুরকানী থানার এসআই মো. আজিজুল বারী ঘটনাস্থলে গিয়ে ২টি জাল টাকার নোটসহ তাকে আটক করে। বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাকেবিস্তারিত পড়ুন


জুলাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে এ ফলাফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, সম্প্রতি শেষ হওয়া ‘সহকারী শিক্ষক নিয়োগ’ লিখিত পরীক্ষার ফল প্রকাশের কাজ চূড়ান্ত পর্যায়ে। জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হবে। তিনি বলেন, সম্পূর্ণ কম্পিউটারাইজডভাবে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়েছে। নির্ভুলভাবে খাতা মূল্যায়ন হওয়ায় কাউকে নম্বর কম-বেশি করে দেয়ার কোনো সুযোগ নেই। তাই পরীক্ষায়বিস্তারিত পড়ুন


চিতলমারী উপজেলা প্রেসক্লাব নের্তৃবৃন্দের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের  সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও  শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় এ শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন,  চিতলমারী উপজেলা প্রেসক্লারেব নব গঠিত কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ। এসময় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের বারপ্রাপ্ত সবাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস,বিস্তারিত পড়ুন


পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অবিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অবিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা ও চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুশকৃত মাছ পানির ড্রামে বরে বাজারজাত করার সময় উপজেলা মৎস্য দপ্তর কর্তৃপক্ষ ৪ ব্যবসায়ীকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার বূমি মোঃ আব্দুল আউয়াল চিংড়ি মাছ জব্দ করে ৪ ব্যবসায়ী রাড়–লী গ্রামের বোলাই সরদারের ছেলে কালাম (৫০), কেষ্টপদ সরকারের ছেলে দীনেশ সরকার (৩৫), আব্দুল গাজীর ছেলে নূর ইসলাম (৩০) ও ইছাহাক সরদারের ছেলে রেজাউল সরদার (২২)কে এক হাজার টাকা করে জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্যবিস্তারিত পড়ুন


২০১৮-১৯ অর্থবছরের বাজেট পাস

জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে। আগামী ১ জুলাই ২০১৮ থেকে এ বাজেট কার্যকর হবে। বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে সরকার ও বিরোধী দল জাতীয় পার্টির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কন্ঠভোটে নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে নতুন ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পাস হয়েছে। বৈষম্য দূর করে টেকসই উন্নয়ন করার লক্ষ্য নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সর্বোচ্চ ৫ লাখ ৭১ হাজার ৮৩৩ কোটি ৮২ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ের অনুমোদন নিতে নির্দিষ্টকরণ বিল-২০১৮ পাসের প্রস্তাব উত্থাপন করেন। পরেবিস্তারিত পড়ুন


রবিবার ব্যাংক লেনদেন বন্ধ

আগামী ১ জুলাই রবিবার বাংলাদেশ ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। ফলে এদিন অন্যান্য ব্যাংকও বন্ধ থাকবে। কোন লেনদেন হবে না। ব্যাংক হলিডে উপলক্ষে এদিন বাণিজ্যিক ব্যাংকগুলোয় লেনদেন না হলেও বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রতিবছর ৩০ জুন ব্যাংকগুলো আর্থিক হিসাব শেষ করে। বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্র করে অর্ধ বার্ষিক ব্যালান্স-শিট প্রস্তুত করা হয়। চিরাচরিত নিয়ম অনুযায়ী, পরদিন ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়।


পাইকগাছা পৌরসবার ৩৩ কোটি টাকার বাজেট ঘোষণা

পাইকগাছা পৌরসবার ২০১৮-১৯ অর্থবছরে ৩৩ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সবাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সবায় ২০১৮-১৯ অর্থবছরে ৯ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৭৮৩ টাকা পৌরসবার রাজস্ব আয় ও ব্যয় এবং ১১ কোটি ৫৫ লাখ ৭ হাজার ২৫৬ টাকা উন্নয়ন আয়-ব্যয় দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডবোকেট স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, আওয়ামী লীগ নেতা রতন কুমার বদ্র, লুৎফর রহমান, নাগরিক কমিটির সবাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম ও ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতিরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বেড়িবাঁধে বাঙ্গন ॥ বিলিন হচ্ছে শত শত একর জমি

সিডর বিধ্বস্ত বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩৫/১ পোল্ডারের নির্মান বেড়িবাঁধে শুরু হয়েছে বাঙ্গন। অব্যাহত এই বাঙ্গনে বিলিন হচ্ছে শত শত একর ফসলী জমি, বসত বাড়ী বিটে মাটি। ব্যার্থ হচ্ছে প্রজেক্টে সব ধরনের প্রতিরক্ষা চেষ্টা। আতঙ্কিত হয়ে পড়েছে এ জনপদের মানুষ। সম্প্রতি একাধিক স্থান বেঙ্গে নদী গর্বে বিলীন হওয়ায় বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বেড়িবাঁধের আশপাশে আশ্রয় নেয়া মানুষগুলো। এছাড়া বাঙ্গনের কবলে পড়ে নিঃস্ব হয়ে অনেক পরিবার জীবনের তাগিদে এলাকা ছেড়ে পাড়ি জমিয়েছে অন্য জনপদে, শহর মূখী হয়েছে শুন্যহাতে । এদিকে বাঙ্গন কবলিত এলাকায় বিশ^ব্যাংকের অর্থায়নে কোস্টাল ইমব্যাংকমেন্ট ইমপ্রুবমেন্টবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial