প্রধান সূচি

পিরোজপুরে রিক’এর উদ্যোগ ॥ ছয় ভিক্ষুক পেল ছয় লক্ষ টাকা

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর অর্থায়নে পরিচালিত রিসোর্স ইন্টিগ্রেশন  সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা, শংকরপাশা ও শারিকতলা ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে ৬ জন ভিক্ষুককে পুনর্বাসন করার জন্য এক লক্ষ টাকা করে মোট ছয় লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ সিদ্দীকী।

বিশেষ অতিথি ছিলেন কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হানিফ খান, শারিকতলা ইউপি চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম রাজু, শংকরপাশা ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য আসন মাহবুবা বেগম।

অনুষ্ঠানের সবপতিত্ব করেন রিক’ এর পিরোজপুর জোনাল ম্যানেজার মোঃ নাছির উদ্দিন।

রিক এর সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে বুমিকা পালন করার জন্য রিক এর সকল সদস্যকে জেলা প্রশাসক আবু আহমদ সিদ্দিকী ধন্যবাদ জানিয়ে বলেন, রিক এর প্রত্যেকটি কাজে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।

অনুষ্ঠানে রিক’র এরিয়া ম্যানেজার মোঃ আলাউদ্দীন, কদমতলা ইউনিয়নের সমন্বয়কারী মোঃ আজাহারুল ইসলাম মন্ডল, শারিকতলার মোঃ অহিদুজ্জামান বাবু, শংকরপাশার মোঃ উজ্জল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভিক্ষুকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial