চিতলমারী উপজেলা প্রেসক্লাব নের্তৃবৃন্দের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় এ শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা প্রেসক্লারেব নব গঠিত কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ। এসময় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের বারপ্রাপ্ত সবাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ত্রাণ উপ-কমিটির সদস্য এডবোকেট সম্ভুনাথ রায়, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সবাপতি এস এস সাগর, সহ-সবাপতি সাফায়েত হোসেন সাফা, সাধারণ সম্পাদক শেখর বক্ত, কোষাধ্যক্ষ পংকজ মন্ডল, নির্বাহী সদস্য তাওহিদুর রহমান বাবু, দেবাশীষ বিশ্বাস দেব, প্রদীপ মন্ডল, চিতলমারী পল্লী বিদ্যুৎ সমিতির অঞ্চল পরিচালক শেখ আলমগীর হোসনে, সাংবাদিক শেখ কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক শেখ মাহাতাবুজ্জামান, যুবলীগ নেতা নূর ইসলাম শিকদার, বিপ্লব উকিল, রবিউল ইসলাম, জামাল মুন্সি, মেহেদী হাসান সবুজ, ইউপি সদস্য অনির্বান মন্ডল, শেরে বাংলা কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক রুবেল মুন্সী, সাংগঠনিক সম্পাদক নাইম শেখ প্রমূখ।
