পিরোজপুরে আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত
পিরোজপুরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সিভিল সার্জন ডা. মোঃ ফারুক আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী।
আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« বাগেরহাটে শত বছরের পুরোনো ভবনে চলছে জেলা রেজিষ্টার অফিসের কার্যক্রম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়া প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী নিয়োগে দুর্নীতি »
