প্রধান সূচি

Saturday, June 23rd, 2018

 

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ

নেই যাত্রী ছাউনী-পল্টুন, নেই কোন ঘাট ॥ বৃষ্টি আর কাঁদামাটিতে যাত্রীরা একাকার

কন্ঠ রিপোর্ট : নেই কোন যাত্রী ছাউনী, নেই কোন পল্টুন, নেই ঘাট কিম্বা সিঁড়ি। কাঁদা মাটি পেড়িয়ে আর বৃষ্টিতে ভিঁজে একাকার হয়ে লঞ্চে উঠতে হচ্ছে যাত্রীদের। ঈদ শেষে কর্মস্থলে ফেরা কর্মজীবী মানুষকে এভাবেই দূর্ভোগের মধ্যে কর্মস্থলে ফিরে যেতে হচ্ছে। সেই সাথে লঞ্চের বাড়তি ভাড়ার বিড়ম্বনা তো রয়েছেই। নাড়ির টানে স্বজনদের সাথে দেশের বাড়িতে ঈদ করতে আসা লোকজনকে কর্মস্থলে যেতে হিমশিম খেতে হচ্ছে। ঈদের এক সপ্তাহ পেড়িয়ে গেলেও কর্মস্থলমুখী মানুষের এখনও ভীড় হয়েছে পিরোজপুরের বিভিন্ন লঞ্চ ঘাটগুলোতে। সরেজমিনে শুক্র ও শনিবার পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাট ও হুলারহাট লঞ্চঘাটে গিয়ে দেখাবিস্তারিত পড়ুন


যাকে নৌকা মার্কা দেবো, তার পক্ষে তৃণমূলকে কাজ করতে হবে … শেখ হাসিনা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে প্রার্থী সেটা বড় কথা নয়, নৌকা মার্কায় ভোট চাইতে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনে আমরা যাকে প্রার্থী করবো, নৌকা মার্কা দেবো, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। এজন্য এখন থেকে জনগণের কাছে যেতে হবে। নৌকা মার্কায় ভোট চাইতে হবে। দলের মধ্যে ঐক্য রাখতে হবে, ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। আজ শনিবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়া প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী নিয়োগে দুর্নীতি

জেলার ভান্ডারিয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন নৈশ প্রহরী কাম দপ্তরী নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। উপজেলার ৪০নং দক্ষিন-পশ্চিম আতরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় নৈশ প্রহরী কাম দপ্তরী পদের নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেও নিয়োগ পাচ্ছেন না প্রার্থী মো. মিরাজ হোসেন। মিরাজ সাংবাদিকদের জানান, নিয়োগ কর্তৃপক্ষকে তিনি তিন লাখ টাকা ঘুষ দেয়ার চুক্তিতে রাজী হন এবং প্রথম অবস্থায় এক লাখ টাকা প্রদান করেন, বাকী দুই লাখ টাকা পরে দেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু কর্তৃপক্ষ ওই দুই লাখ টাকা বিলম্বে দেয়ার কারণে প্রথম স্থান অধিকারী মিরাজকে আর নিয়োগ দেয়া হয়নি।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

পিরোজপুরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয়ে  জেলা প্রশাসকের কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সিভিল সার্জন ডা. মোঃ ফারুক আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী। আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বাগেরহাটে শত বছরের পুরোনো ভবনে চলছে জেলা রেজিষ্টার অফিসের কার্যক্রম

শত বছরের পুরোনো পরিত্যাক্ত ভবনে চলছে বাগেরহাট জেলা রেজিষ্টার অফিসের কার্যক্রম। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখকরা। প্রায় ২০ বছরের অধিক রেজিষ্ট্রি অফিসের জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ন  কার্যক্রম চলছে এ ভবনে। বর্তমানে ভবনটিতে দেখা দিয়েছে বড় বড় ফাটল, খসে পড়ছে পলেস্তারা। সংস্কারের অভাবে শত বছরের পুরাতন এ ভবনে জেলাবাসীর গুরুত্বপূর্ণ সম্পত্তির দলিল ও অতি প্রয়োজনীয় নথিপত্র  বর্ষা মৌসুমের বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্থ হচ্ছে। যা প্রয়োজনের সময় শতচেষ্টা করেও উদ্ধার করা যাবে না। খোজ নিয়ে জানা গেছে, বাগেরহাট পৌরসভার সরুই মৌজায় ৫৪ শতক জমিতে ব্রিটিশ শাসনামলে নির্মিত এই ভবনেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

বাগেরহাটে আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে শনিবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। পরে জেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শতীনাথ বসাক, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফতাব উদ্দিন, সরকারী পিসি কলেজের অধ্যক্ষ অভিজিৎ বসু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সাইদুজ্জামান, শিক্ষাবিদ মোজাফফ্র হোসেন প্রমুখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial