মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় প্রধান শিক্ষক আহত
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রধান শিক্ষককে চলন্ত মটরসাইকেল থেকে নামিয়ে হাতুরী পেটা করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে পৌর শহরের মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের সম্মুখ সড়কে এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম (৫০)কে ওই রাতেই পথচারীরা উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার আন্ধারমানিক গ্রামের কাছেম আলী সরদারের ছেলে ও উপজেলার ৭৪নং পশ্চিম মিঠাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম রবিবার রাত ১০টার দিকে মঠবাড়িয়া থেকে মটরসাইকেলযোগে কালিরহাট শশুর বাড়িতে যাচ্ছিলেন। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা মটরসাইকেলের গতিরোধ করে তাকে নামিয়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতারি আঘাত করে গুরুতর জখম করে ফেলে রেখে য়ায়।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার শিক্ষকের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
