প্রধান সূচি

মঠবাড়িয়ায় মহিউদ্দিন মহারাজের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এর সৌজন্যে জেলার মঠবাড়িয়া উপজেলায় আজ রবিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।

মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের সভাপতিত্বে দোয়া মোনাজাত পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম সেলিম মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল, জেলা পরিষদ সদস্য আজিম উল হক, ইলিয়াছ উদ্দিন হেলাল মুন্সী, মঠবাড়িয়া সদর ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন, গুলিশাখালীর চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ, ছাত্রলীগের সভাপতি নজরুল সোহেল প্রমুখ।

মঠবাড়িয়া পৌরসভা, মঠবাড়িয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ এর যৌথ উদ্যোগে এ  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতার মাহফিলে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial