প্রধান সূচি

বাগেরহাটে আগুনে ছনের গাদা ভস্মিভূত ॥ ৬ লাখ টাকার ক্ষতি 

বাগেরহাটে পান বরজে ব্যবহৃত ছনের (খড়) গাদায় আগুন লেগে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারের শশ্নানঘাট এলাকায় ছনের গাদায় আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।

বাগেরহাট ফায়ার সার্ভিস এর ষ্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, সদর উপজেলার যাত্রাপুর বাজারের শশ্নান ঘাটে ছনের গাদায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকান্ডে ছন ব্যবসায়ী হায়দার মল্লিকের একটি গাদা সম্পূর্ন পুড়ে যায়।

ছন ব্যবসায়ী হায়দার মল্লিক বলেন, কে বা কারা সকালে পরিকল্পিতভাবে ছনের গাদায় আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগেও একই স্থানে ৫টি গাদায় পরিকল্পিতভাবে আগুন লাগায় অজ্ঞাতরা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial