প্রধান সূচি

Friday, June 8th, 2018

 

স্বরূপকাঠিতে বসতঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় মাদকসেবী গ্রেফতার

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে বসতঘরে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করার অভিযোগে ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের মাদকাসক্ত ছেলে মোহাম্মদ কালাম ওরফে কালুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী মোহাম্মদ চাঁন মিয়ার ছেলে মোহাম্মদ লিটন বাহাদুর জানান, কালু গত কয়েক বছর ধরে মাদক সেবন করে আসছে। পাশাপাশি এলাকার উঠতি কিশোর ও যুবকদেরকে মাদক সেবনে আসক্ত করে তাদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে। মাদকের টাকার জন্য বিভিন্ন সময় এলাকার বিভিন্ন ঘর থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। কিছুদিন পূর্বে তার ভাই রিপনেরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ঋণের বোঝা বইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

পিরোজপুরের নাজিরপুরে ঋণের বোঝা বইতে না পেরে কৃষ্ণ বিশ্বাস (৩২) নামে এক ডাব ও কলা ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। কৃষ্ণ বিশ্বাস (৩২) উপজেলার মালিখালী ইউনিয়নের কারখানাবাড়ী গ্রামের মৃত জগদীশ বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার রাত ১ টার দিকে তার নিজ বাড়ির পশ্চিম পাশের্^ দিলীপ বিশ্বাসের কাঁঠাল গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে কৃষ্ণ বিশ্বাস আত্মহত্যা করে। কৃষ্ণ বিশ্বাসের স্ত্রী লক্ষী রানী জানান, তার স্বামী দিন মজুরের কাজ করতো। দিন মজুরের কাজও নিয়মিত পাওয়া যেত না। এ কারণে তিনি সংসার চালানো ও স্বাচ্ছন্দ্যে জীবিকার জন্য কয়েক মাস আগে এনজিও ব্রাক ও গ্রামীন ব্যাংকবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বাস কাউন্টার দখল নিয়ে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত-৪

পিরোজপুরের ইন্দুরকানীতে বাস কাউন্টার দখল নিয়ে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার বালিপাড়া বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এতে ইউনিয়ন যুবলীগের সম্পাদকসহ ৪ জন আহত হয়েছে।  ঘটনার পর থেকে দুগ্রুপে উত্তেজনা সৃস্টি হওয়ায় বেলা ১১ টার পর থেকে বাসষ্ট্যান্ডে পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৯ বছর ধরে বালিপাড়া বাজারে পিরোজপুর বাস মালিক সমিতির লোকাল বাস কাউন্টার পরিচালনা করে আসছে উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন সেপাইর ছোট ভাই স্থানীয় যুবলীগ নেতা নজির সেপাই। কিন্তু গত ৬ জুন সকালে বালিপাড়া ইউনিয়নবিস্তারিত পড়ুন


কাউখালী ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের যাত্রা  শুরু

পিরোজপুরের-কাউখালী বাসষ্ট্যান্ড এলাকায় উন্নতমানের অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির সমন্বয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত চিকিৎসা সেবার প্রয়াস নিয়ে যাত্রা শুরু করেছে কাউখালী ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার। শুক্রবার দুপুরে কাউখালী ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের প্রধান উপদেষ্টা সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা ইসাহাক আলী খান পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের  চেয়ারম্যান এস.এম. আহসান কবীর, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজ রহিম, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক চক্ষু বিভাগের বিভাগীয়বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় পুরোহিত কল্যাণ সমিতির সম্মেলন

ভান্ডারিয়ায় শুক্রবার বাংলাদেশ পুরোহিত কল্যাণ উপজেলা আহবায়ক কমিটির উদ্যোগে স্থানীয় উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউর মন্দির মিলানায়তনে ভান্ডারিয়া উপজেলা পুরোহিত কল্যাণ সমিতির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টাণ ঐক্য পরিষদ ভান্ডারিয়া উপজেলা সভাপতি কিরণ চন্দ্র বসু। সকালে সম্মেলনের উদ্ধোধন করেন বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাষ্টের পিরোজপুর জেলার মাস্টার ট্রেইনার হিরন্ময় চক্রবর্তী। পরে এক মতবিনিময় সভায় শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিমল চন্দ্র মন্ডল, ভান্ডারিয়া উপজেলা সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, বরিশাল বিভাগীয় কমিটির সহ-সভাপতি শ্রী জোর্তিন্ময় চক্রবর্তী রতন,বিস্তারিত পড়ুন


বাগেরহাটে ছাত্রদলের নতুন কমিটি ঘোষনায় উত্তেজনা ॥ কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

বাগেরহাটে জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষনাকে কেন্দ্র করে উত্তেজনা ও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ছাত্রদলের নতুন ও সাবেক নেতা-কর্মীদের মাঝে। এমনকি নব ঘোষিত এ কমিটিকে কেন্দ্র করে বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র নেতারা বিভক্ত হয়ে পড়েছে। আর এ কারণে বাগেরহাট জেলা বিএনপিতে গ্রুপিং এর বিষয়টি আলোচিত হচ্ছে নতুন করে। এদিকে, বুধবার সন্ধ্যায় ছাত্রদলের পদ বঞ্চিত ক্ষুব্দ নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে জেলা বিএনপি’র সভাপতি এম এ সালামের কুশপুত্তলিকা দাহ করেছে। রাজনীতির মাঠে ভূমিকা নেই এমন নেতাদের এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় দলের পদ বঞ্চিতরা হতাশ ও বিষ্মিত হয়েছেন। নতুন ঘোষিতবিস্তারিত পড়ুন


বাগেরহাটে আগুনে ছনের গাদা ভস্মিভূত ॥ ৬ লাখ টাকার ক্ষতি 

বাগেরহাটে পান বরজে ব্যবহৃত ছনের (খড়) গাদায় আগুন লেগে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারের শশ্নানঘাট এলাকায় ছনের গাদায় আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। বাগেরহাট ফায়ার সার্ভিস এর ষ্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, সদর উপজেলার যাত্রাপুর বাজারের শশ্নান ঘাটে ছনের গাদায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকান্ডে ছন ব্যবসায়ী হায়দার মল্লিকের একটি গাদা সম্পূর্ন পুড়ে যায়। ছন ব্যবসায়ী হায়দার মল্লিক বলেন, কে বা কারা সকালে পরিকল্পিতভাবে ছনের গাদায় আগুন ধরিয়ে দেয়।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial