প্রধান সূচি

নাজিরপুরে ঋণের বোঝা বইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

পিরোজপুরের নাজিরপুরে ঋণের বোঝা বইতে না পেরে কৃষ্ণ বিশ্বাস (৩২) নামে এক ডাব ও কলা ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। কৃষ্ণ বিশ্বাস (৩২) উপজেলার মালিখালী ইউনিয়নের কারখানাবাড়ী গ্রামের মৃত জগদীশ বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার রাত ১ টার দিকে তার নিজ বাড়ির পশ্চিম পাশের্^ দিলীপ বিশ্বাসের কাঁঠাল গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে কৃষ্ণ বিশ্বাস আত্মহত্যা করে।

কৃষ্ণ বিশ্বাসের স্ত্রী লক্ষী রানী জানান, তার স্বামী দিন মজুরের কাজ করতো। দিন মজুরের কাজও নিয়মিত পাওয়া যেত না। এ কারণে তিনি সংসার চালানো ও স্বাচ্ছন্দ্যে জীবিকার জন্য কয়েক মাস আগে এনজিও ব্রাক ও গ্রামীন ব্যাংক থেকে ঋণ তুলে ডাব ও কলার ব্যবসা শুরু করে। গ্রামে গ্রামে ঘুরে ডাব ও কলা কিনে তা পাইকারী বিক্রি করতো। এ ব্যবসায় যে টাকা লাভ হতো তা দিয়ে সংসারের খরচসহ সপ্তাহে সপ্তাহে দুই এনজিও’র কিস্তি পরিশোধ করতে পারতো না। মাঝে মাঝে কিস্তি বকেয়া হতো। এভাবে চলতে থাকালে ব্যবসার মূলধনও ঘাটতি হয়ে যায়। এ সব বিষয় নিয়ে পারিবারিক অশান্তি চলে আসছিলো।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কৃষ্ণ বিশ্বাস পাশ^বর্তী অমৃত’র দোকানে টিভি দেখার কথা বলে ঘর থেকে বের হয়। অনেক রাত হলেও বাড়ী না ফেরায় তার স্ত্রী দুই সন্তান নিয়ে স্বামীকে খুঁজতে বের হয়। প্রতিবেশী দিলীপ বিশ্বাসের কাঁঠাল গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগোনো অবস্থায় স্বামীকে ঝুলন্ত অবস্থায় অবস্থায় দেখতে পায়।

কৃষ্ণ বিশ্বাসের ছোট ভাই গোপাল বিশ্বাস জানান, তিনি আলাদা বাড়ীতে বসবাস করেন এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তার ভাই অনেক কষ্ট করে সংসারে চালাতো। ঋণের চাপ ও সংসারের অভাব অনটনের কারণে তিনি আত্মহত্যা করেছেন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial