প্রধান সূচি

মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নে মহিউদ্দিন মহারাজের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এর সৌজন্যে জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নে আজ বৃহস্পতিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিরুখালী বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
মিরুখালী ইউনিয়নে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা পরিষদের সদস্য ইলিয়াছ উদ্দিন হেলাল মুন্সি।
দোয়া মোনাজাত পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম সেলিম মিয়া, মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ, ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সোহেল, মিরুখালী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial