প্রধান সূচি

Thursday, June 7th, 2018

 

মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নে মহিউদ্দিন মহারাজের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এর সৌজন্যে জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নে আজ বৃহস্পতিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিরুখালী বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। মিরুখালী ইউনিয়নে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা পরিষদের সদস্য ইলিয়াছ উদ্দিন হেলাল মুন্সি। দোয়া মোনাজাত পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, পিরোজপুর জেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে আর্ন্তজাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার ইফতার মাহফিল

স্বরূপকাঠিতে আর্ন্তজাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১ রমজান উপজেলা মসজিদে সংস্থাটির আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা শাখার উপদেষ্টা শহিদ স্মৃতি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. মাহমুদুর রহমান খাঁন, সংগঠনের সভাপতি মো. মামুন সরদার, সহ-সভাপতি মো. মাসুদুল আলম অপু, সম্পাদক মো. আব্দুর রহিম, সাংগঠনিক মো. জাফর আল ইকবালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মাহফিলে দেশ জাতি ও বিশ্বের সকল অবহেলিত মানুষের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মো. নুরুন্নবী।


নেপথ্যে ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টার দখল

পিরোজপুরে একটি হিন্দু পরিবারের বাসার মালামাল লোপাট ॥ গ্রেফতার-৮

পিরোজপুর জেলা সদরের বাইপাস সড়কে অবস্থিত সার্জিকেয়ার ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টারের ৫ম তলায় বসবাসকারী একটি হিন্দু পরিবারের মালামাল লোপাট করা হয়েছে। ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডাক্তার বিজয় কৃষ্ণ হালদারের ফ্লাটের কলাপসিকল (কেসি গেট) গেটের অভিনব কায়দায় তালার হুক কেটে বাসার সমস্ত মালামাল লোপাট করার এ ঘটনা ঘটেছে। ক্লিনিকের ৫ম তলার ঐ ফ্লাটে অসুস্থ ডাক্তার বিজয় কৃষ্ণের স্ত্রী এবং মেয়ে বসবাস করতো। ঘটনার সময় তারা ঢাকায় অবস্থান করছিল। এ ঘটনায় ডাক্তার বিজয় কৃষ্ণ হালদারের স্ত্রী গিতা রানী মজুমদার বুধবার রাতে ক্লিনিকের বর্তমান মালিক দাবিদার ওবায়দুল হক পিন্টুসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ঈদের বাজারে উপছে পড়া ভিড়

পাইকগাছায় ঈদের বাজার জমে উঠেছে। ঈদ যতই এগিয়ে আসছে ততই দোকানে ভীড় বাড়ছে। ঈদ সামনে রেখে পাইকগাছা বাজারের বিপনী বিতান ও সীট কাপড়ের দোকানগুলি নতুন সাজে সেজেছে। বাহারি নাম ও ডিজাইনের রং-বেরং এর পোশাক পরিচ্ছদ দোকান গুলোতে শোভা পাচ্ছে। বিভিন্ন বিপনী বিতান ঘুড়ে দেখা যায়, এবারের ঈদের বাজারে বেশি চাহিদা দো’পাট্টা, গাউন, লেহাংগা, ফ্লোর টার্চ ও মাছকান থ্রীপিচের চাহিদা বেশী। এসব ডিজাইনের থ্রীপিচ ২ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছোটদের কুইন ফ্রগ, পাটি ফ্রগ, প্লাজু, কুর্তি, ফতুয়া, ধুতি সেট সাড়ে ৩শ’ থেকে ১৫শ’ টাকা দরে বিক্রি হচ্ছে।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে জেল পুলিশের হামলায় ব্যবসায়ী আহত

পিরোজপুর জেল পুলিশের হামলায় জাকারিয়া খান ইকবাল (৩৮) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে শহরের পৌর বাজার সড়কস্থ স্কাই সিটি রেস্তোঁরার সামনে দিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী জাকারিয়া। হঠ্যাৎ একটি সাইকেল চলন্ত অবস্থায় তার গাঁয়ে ধাক্কা মারে তাতে তিনি ব্যাথ্যা পেয়ে সাইকেল চালককের সাথে কথা বলার সময় তাদের মধ্যে বাকবিতান্ডে জড়িয়ে পড়ে ইরান সরদার ও বাদল নামের দুই কারারক্ষী। পরে একপর্যায়ে তারা ব্যবসায়ী জাকারিয়ার উপর চড়াও হয়ে কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখর করে। বাজারের ব্যবসায়ীরা আহত অবস্থায় জাকারিয়াকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial