প্রধান সূচি

পিরোজপুরে জেল পুলিশের হামলায় ব্যবসায়ী আহত

পিরোজপুর জেল পুলিশের হামলায় জাকারিয়া খান ইকবাল (৩৮) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে শহরের পৌর বাজার সড়কস্থ স্কাই সিটি রেস্তোঁরার সামনে দিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী জাকারিয়া। হঠ্যাৎ একটি সাইকেল চলন্ত অবস্থায় তার গাঁয়ে ধাক্কা মারে তাতে তিনি ব্যাথ্যা পেয়ে সাইকেল চালককের সাথে কথা বলার সময় তাদের মধ্যে বাকবিতান্ডে জড়িয়ে পড়ে ইরান সরদার ও বাদল নামের দুই কারারক্ষী। পরে একপর্যায়ে তারা ব্যবসায়ী জাকারিয়ার উপর চড়াও হয়ে কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখর করে। বাজারের ব্যবসায়ীরা আহত অবস্থায় জাকারিয়াকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন এবং দুই জেল পুলিশকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে হামলাকারী দুই জেল পুলিশকে থানায় নিয়ে আসেন। রাতে তাদের থানায় আটক করে রাখা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাদের জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক জানান, হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ব্যবসায়ীকে মারধরের অভিযোগে দুই জেল পুলিশকে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য দুই জেল পুলিশকে জেল সুপারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেল সুপার শামীম ইকবাল বলেন, আমার কাছে অভিযোগটি এসেছে আমরা তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো এবং সত্যতা পাওয়া গেলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব।

জাকারিয়া জানান, জেল পুলিশের এমন হামলা কখনই কাম্য নয়, এর কঠোর শাস্তি দাবি করছি যাতে কখনই এ ধরনের হামলা না হয় কোন নিরীহ মানুষের ওপর।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial