প্রধান সূচি

মাদক বিরোধী অভিযান

পিরোজপুর সদর থানায় গ্রেফতার ৭

মাদক বিরোধী অভিযানে পিরোজপুর সদর থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। শনিবার রাত থেকে আজ রবিবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল- পিরোজপুর পৌর শহরের রাজারহাট এলাকার গৌরাঙ্গ সাহার ছেলে রনি সাহা (৩৩)। পুলিশ তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে। রনির বিরুদ্ধে মাদক ও জাল টাকার মামলাসহ পিরোজপুর সদর থানায় ৭টি মামলা রয়েছে। রনি পিরোজপুর শহরের একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে সে ফেনসিডিলসহ একাধিকবার র‌্যাব-পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।
শহরের কালীবাড়ি এলাকার হালিম উদ্দিন ফকির (হালিম) এর ছেলে সোহেল ফকির (২৬)। তার বিরুদ্ধে মাদকের একটি মামলা রয়েছে।
কুমারখালী এলাকার মারুফ শেখের ছেলে ফয়সাল সেখ (২৫), তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। একই এলাকার হাই সেখের ছেলে সাইফুল সেখ (২৫), তার বিরুদ্ধেও ৩টি মাদকের মামলা রয়েছে। গ্রেফতারকৃত অন্যরা হলো- সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামের হায়দার হাওলাদারের ছেলে ইমন হাওলাদার (২৫) ও হালিম সিকদারের ছেলে হাকিম সিকদার (৫০) এবং মরিচাল গ্রামের আমজেদ হোসেন খানের ছেলে মামুন খান (৩১)।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জিয়াউল হক জানান, পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial