Sunday, May 27th, 2018
মাদক বিরোধী অভিযান
পিরোজপুর সদর থানায় গ্রেফতার ৭
মাদক বিরোধী অভিযানে পিরোজপুর সদর থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। শনিবার রাত থেকে আজ রবিবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- পিরোজপুর পৌর শহরের রাজারহাট এলাকার গৌরাঙ্গ সাহার ছেলে রনি সাহা (৩৩)। পুলিশ তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে। রনির বিরুদ্ধে মাদক ও জাল টাকার মামলাসহ পিরোজপুর সদর থানায় ৭টি মামলা রয়েছে। রনি পিরোজপুর শহরের একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে সে ফেনসিডিলসহ একাধিকবার র্যাব-পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। শহরেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে র্যাবের অভিযান
চক্ষু হাসপাতাল ও ডায়াগনিষ্ট সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরে আজ রবিবার র্যাব-৮ শহরের বিভিন্ন ডায়াগনিষ্ট সেন্টার, বেসরকারী চক্ষু হাসপাতাল, ঔষধ বিক্রির দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এক লাখ টাকা জরিমান আদায় করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইন, মেয়াদ উত্তীর্ন ঔষুধ বিক্রির অভিযোগসহ বিভিন্ন অপরাধে পিরোজপুর জেনারেল চক্ষু হাসপাতালকে ৩০ হাজার টাকা, ডাক্তারবিহীন ডায়াগনিষ্ট টেষ্ট রিপোর্ট দেয়ার অভিযোগে দেশ ক্লিনিক এন্ড ডায়াগনিষ্ট সেন্টারকে ১৫ হাজার টাকা, মা ডায়াগনিষ্ট সেন্টারকে ১৫ হাজার টাকা, মেডিকেয়ার, সিটি ডায়াগনিষ্ট সেন্টার এবং কেয়ারফাষ্ট ডায়াগনিষ্ট সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া শহরের বিশুদ্ধবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
পিরোজপুরে অহিদুজ্জামান অহিদ নামে এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। রবিবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত অহিদুজ্জামান স্বরূপকাঠী উপজেলার দক্ষিন কৌড়িখাড়া সোহাগদল গ্রামের মৃত. আব্দুর রহমান খানের ছেলে। অহিদুজ্জামান অহিদের অনুপস্থিতে রায় ঘোষণা করা হয়। আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ এপ্রিল বিকেলে র্যাব-৮ এর একটি দল স্বরূপকাঠী উপজেলার সোহগদল গ্রামের সন্ধ্যা নদীর পাড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অহিদকে আটক করে। এ সময়বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় হাত বাড়ালেই মাদক ॥ গড ফাদাররা ধরা ছোঁয়ার বাইরে
পিরোজপুর মঠবাড়িয়ায় হাত বাড়ালেই মাদক মেলে। পৌর শহরের অলিগলি থেকে শুরু করে ১১ ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় বিস্তার ঘটেছে মাদকের। উঠতি বয়সের স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা থেকে শুরু করে যুবকরা ইয়াবা, গাজা ও ফেন্সিডিল নামক মাদকে আসক্ত হচ্ছে। মাদক ব্যবসার নেপথ্যে ও পৃষ্ঠপোষকতায় রয়েছে রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় জনপ্রতিনিধির একটি শক্তিশালী সিন্ডিকেট। স্থানীয় থানা পুলিশ মাঝে মাঝে অভিযান চালিয়ে মাদক সেবী ও কতিপয় ব্যবসায়ীদের গ্রেফতার করলেও মুল হোতারা থাকে ধরা ছোঁয়ার বাইরে। পুলিশের তালিকায় শতাধিক মাদক ব্যবসায়ীর নাম থাকলেও শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকায় রয়েছে ৮ থেকে ১০জন। পুলিশ আরও দাবীবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় চার দিন পর মুক্তিপন দিয়ে ছাড়া পেল অপহৃত ৬ জেলে
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে অপহরনের চারদিন পর জলদস্যুদের দাবীকৃত মুক্তিপন দিয়ে রবিবার ছাড়া পেল ৬ জেলে। অপহৃত জেলেরা হল, উপজেলার ক্ষেতাছিড়া জেলে পল্লীর মৃত হাসেম শরীফের ছেলে জেলে বাদল শরীফ (৫০), তার ছেলে এমরান শরীফ (১৭), মৃত. আব্দুল খালেক হাওলাদারের ছেলে হালি হাওলাদার (২৫), সাহেব আলী হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার(১৮), কেতাব আলী হাওলাদারের ছেলে মোফাজ্জেল হাওলাদার (৩০), মৃত আফজাল মৃধার ছেলে মনির হোসেন মৃধা (২৮) । জেলে পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মঠবাড়িয়ার ক্ষেতাছিড়া জেলে পল্লীর ছয় জেলে তিনটি ছোট ট্রলার যোগে সুন্দরবন সংলগ্ন ছাপড়াখালী ও চানমিয়াখালীর শ্যাওলা দুধমুখীবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় যুব মহিলা লীগের ইফতার মাহফিল
মঠবাড়িয়ায় যুব মহিলা লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দের সম্মানে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শাহানাজ পারভীন ডলি, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হাওলাদার, জেলা যুব মহিলা লীগের সভাপতি মুনিরা আক্তার এনি, সহ-সভাপতি আকলিমা খানম কলি, সহ-সভাপতি শাহানাজ আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক লাবনী আক্তার, দপ্তর সম্পাদক খাদিজা আক্তার, মঠবাড়িয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর তাহিরুন্নেছা, সহ-সভাপতি শাহানাজ পারভীন, সাধারণ সম্পাদক ফাহমিদা আক্তার মুন্নি,বিস্তারিত পড়ুন
২০২০ সাল থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে তামাকের ক্ষতিকর বিষয়সমূহ … শিক্ষামন্ত্রী
বাংলাদেশে প্রতিবছরের মতো এবারও ৩১ মে উদযাপিত হতে যাচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ উপলক্ষ্যে ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিড্স এর সহায়তায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) যৌথ ভাবে রবিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। বিশ্ব তামাকমুক্ত দিবসের এ বছর প্রতিপাদ্য ‘ঞড়নধপপড় ধহফ ঐবধৎঃ উরংবধংবং’ অর্থাৎ ‘তামাক ও হৃদরোগ’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর সারা বিশ্বে ২০ লক্ষ মানুষ তামাক ব্যবহারের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। বাংলাদেশের হৃদরোগজনিত মৃত্যুর ৩০ শতাংশের জন্যেই দায়ি ধূমপান তথা তামাক ব্যবহার, যা খুবই আশংকাজনক। বাংলাদেশে তামাকের উচ্চবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠী দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বরূপকাঠিতে সাইফুল ইসলাম শান্ত (৩৫) ও কাওসার আলী (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। শনিবার সন্ধ্যায় ওই অভিযান পরিচালনা করেন গোয়েন্দা পুলিশের এস আই মো. দেলোয়ার। এসময় শান্তর কাছ থেকে ৩৩ পিস ও কাওসারের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাতে এস আই দেলোয়ার বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে স্বরূপকাঠী থানায় মামলা দায়ের করেন। রবিবার তাদেরকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। সাইফুল ইসলাম শান্ত সোহাগদল গ্রামের নজির আহম্মদের এবং কাওসার কৌড়িখারা গ্রামের চান মিয়ার ছেলে।
পিরোজপুরে বাবলা মাধ্যমিক বিদ্যালয়ে কক্ষ নির্মাণ কাজের উদ্বোধন
পিরোজপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাবলা মাধ্যমিক বিদ্যালয়ের দুইটি কক্ষ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে দূর্গাপুর ইউনিয়নের বাবলা মাধ্যমিক বিদ্যালয়ে এ স্থাপনা উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার আসিফ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড অফিসার মো. ফিরোজ, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি, সহকারী পল্লী উন্নয়ন অফিসার দীপঙ্কর চন্দ্র শীলসহ বিদ্যালয়ের শিক্ষক, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইন্দুরকানীতে যুবলীগ নেতা রিমান্ডে
ইন্দুরকানীতে আলোচিত বিকাশ এজেন্টের দোকান চুরির অভিযোগে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তারিফকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার মামলা তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানী থানার এস আই মো. হুমায়ুন কবির পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযুক্ত যুবলীগ নেতার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করলে আদালত শুনানী শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। উপজেলার ঘোষেরহাট বাজারে বিকাশ এজেন্ট আব্দুর রহিম হাওলাদারের দোকানের তালা কেটে সংঘবদ্ধ চোরাই চক্র নগদ ৪ লক্ষ টাকাসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ শুক্রবার রাতে ভবানীপুর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তারিফ সিকদার ও বাজারের নৈশপ্রহরী এনায়েতকেবিস্তারিত পড়ুন
