পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
পিরোজপুরে এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীর নাম মো. মিলন আকন (৩২)। সে জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মো. মোশারেফ আকনের ছেলে।
পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম রবিবার দুপুরে আসামি মিলন আকনের উপস্থিতিতে ৭ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেন।
পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন জানান, ২০১৬ সালের ৬ মার্চ বিকেলে র্যাব-৮ এর একটি দল ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মিলন আকনকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব-৮ এর উপ-সহকারি পরিচালক আবু হোসেন শাহরিয়ার বাদি হয়ে ভান্ডারিয়া থানায় মিলনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। একই বছরের ৪ এপ্রিল থানা পুলিশ তদন্ত শেষে আদালতে মিলনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
