প্রধান সূচি

Sunday, May 20th, 2018

 

দুর্ভোগ নিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ

স্বরূপকাঠীতে সড়ক বিভাগের রাস্তার বেহাল অবস্থা

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় সড়ক বিভাগের তিনটি রাস্তার প্রায় ত্রিশ কিলোমিটার জুড়ে বেহাল অবস্থায় পড়ে আছে। ভুক্তভোগীদের অভিযোগ প্রায় ১০ বছর ধরে রাস্তা তিনটি চলাচলের অনুপযোগী অবস্থায় থাকলেও নজরে আসছেনা এলাকার জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ওই সড়ক তিনটি হল স্বরূপকাঠি উপজেলার আলকিরহাট থেকে দৈহারী-শ্রীরামকাঠি সড়কের ১০ কিলোমিটার রাস্তা, স্বরূপকাঠি কৃর্তিপাশা সড়কের ১১ কিলোমিটার রাস্তা, স্বরূপকাঠি-নবগ্রাম সড়কের ৯ কিলোমিটার রাস্তা। মোট ৩০ কিলোমিটারে ভাঙ্গাচোড়া বেহাল সড়ক দিয়ে এখন প্রতিদিন হাজার হাজার এলাকাবাসীসহ পন্য বোঝাই যানবাহন নানা দুর্ভোগ নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। তবে পিরোজপুর সড়ক বিভাগ বলছেন, জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পে একনেকে বেশবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

পিরোজপুরে এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীর নাম মো. মিলন আকন (৩২)। সে জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মো. মোশারেফ আকনের ছেলে। পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম রবিবার দুপুরে আসামি মিলন আকনের উপস্থিতিতে ৭ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন জানান, ২০১৬ সালের ৬ মার্চ বিকেলে র‌্যাব-৮ এর একটি দল ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মিলন আকনকে আটক করে।বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে কিশোরী ধর্ষিত ॥ যুবক গ্রেফতার

স্বরূপকাঠী উপজেলার বালিহারী গ্রামের এক কিশোরীকে (১৪) ধর্ষনের অভিযোগে মামুন পেয়াদা (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ওই নির্যাতিতা কিশোরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ মামুনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ধর্ষক মামুন বালিহারী গ্রামের আ. হাকিমের ছেলে। রবিবার সকালে গ্রেফতারকৃত মামুনকে পিরোজপুর আদালতে এবং ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে থানা পুলিশ। সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান মো. গাউস মিয়া তালুকদার জানান, বালিহারী গ্রামের ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে মামুন পেয়াদা একাধিকবার ধর্ষন করে। পরে স্থানীয়রা শনিবার বিকেলে মামুন পেয়াদাকে আটক করে তার কাছে নিয়েবিস্তারিত পড়ুন


মোড়েলগঞ্জ-শরণখোলা রুটে বাস চলাচল বন্ধ

বাগেরহাটের মোড়েলগঞ্জ-শরণখোলা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে এ রুটের বাস মালিক ও শ্রমিকরা। রবিবার বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান একজন বাস মালিককে লাঞ্চিত করলে বাস মালিকরা এই সিদ্ধান্ত নেন। শরণখোলা-মোড়েলগঞ্জ ও মংলা বাস মিনিবাস সমিতির সভাপতি অধ্যাপক শামীম আহসান পলাশ ও সাধারণ সস্পাদক মো. হারুণ অর রশিদ বলেন, রবিবার বেলা ১০টার দিকে শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ অন্যায়ভাবে বাস মালিক আলমগীর ফরাজীকে মারধর করেন। এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ঐ রুটে সকল লোকালবিস্তারিত পড়ুন


কচুয়ায় ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ

বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার আবু বক্কর সিদ্দিকের  স্বেচ্ছাচারিতায় বাদ পড়ছেনা কেউই। নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির রাজ্যে পরিনত করেছে ইউনিয়ন পরিষদ। ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় ভয়ে কেউ টু-শব্দটি করতে সাহস পাচ্ছেনা। এমনকি নাগরিক সনদ দিতেও অনীহা রয়েছে তার।  সম্প্রতি  ইউনিয়নের কৃতি সন্তান পিরোজপুর সরকারী  সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক, রাষ্ট্র বিজ্ঞানী দরবেশ আলী খান এর কন্যা ডাক্তার এশা খশনু তার নাগরিক সনদ পাওয়ার আবেদন করে ব্যর্থ হয়েছেন। চেয়ারম্যান শিকদার আবু বক্কর সিদ্দিক ওই নামে সনদ দিতে পারবেনা বলে সাফ জানিয়েবিস্তারিত পড়ুন


পাইকগাছায় পানিই জীবন প্রকল্পের ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভা

বেসরকারি প্রতিষ্ঠান ‘ডরপ’ এর পানিই জীবন প্রকল্পের ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রকল্প অফিসে মনিটরিং ক্লাবের সভাপতি অধ্যাপক জি. এম. আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা আজহার আলী, এডভোকেট এফএমএ রাজ্জাক, কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রঞ্জু, শিক্ষক আব্দুল ওহাব, সাংবাদিক আলাউদ্দীন রাজা, মহানন্দ অধিকারী মিন্টু, নুরুন্নাহার পারভীন, আবুল কাশেম, ডরপ এর উপজেলা সমন্বয়কারী আবু সায়েম ও আরিফ হোসেন। সভায় গড়ইখালী, রাড়–লী, কপিলমুনি ও গদাইপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেটে ওয়াশ খাতে চেয়ারম্যান যাতে পর্যাপ্ত বরাদ্দ রাখেন সে বিষয়ে ব্যাপক আলোচনা হয়।


দক্ষিণাঞ্চলে কয়েকদিন ঝড় ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা

পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে আরও ৪ থেকে ৫ দিন ঝড়বৃষ্টিসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। সেই সাথে আকাশও মেঘলা থাকবে। রবিবার সকাল থেকে পিরোজপুরসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন জানান, বরিশালসহ দক্ষিনাঞ্চলে আরও ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড় অব্যাহত থাকবে। সেই সাথে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এদিকে রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ওবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial