স্বরূপকাঠীতে রমজানকে স্বাগত জানিয়ে র্যালী ও আলোচনা সভা
পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে স্বরূপকাঠী পৌর শহরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মাহে রমজানের আগমন আহ্লান সাহ্লান। “দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ কর, করতে হবে” সহ নানা স্লোগানে মুখরিত করে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জমাইয়াতে হিযবুল্লাহর উদ্যোগে সাধারণ সম্পাদক ডাক্তার মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি বিশাল র্যালী বের হয়। র্যালীটি বাজারের জামে মসজিদ থেকে শুরু করে স্বরূপকাঠি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে জমাইয়াতে হিযবুল্লাহর নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মুসলিম জনতাসহ স্বরূপকাঠি পৌর মেয়র মো. গোলাম কবির অংশগ্রহন করেন। এর আগে গত বুধবার সকালে উপজেলা ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষায় র্যালী বের হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন।
র্যালী শেষে ফাউন্ডেশনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সুপার ভাইজার মো. মশিউর রহমান, প্রশিক্ষনপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতির সাধারন সম্পাদক মো. মাসুম বিল্লাহসহ বিভিন্ন মক্তব মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
জানা গেছে, এবছর পবিত্র রমাজানে উপজেলার পাঁচশতাধিক মসজিদেই তারাবীহ নামাজ আদায় করা হবে। এরমধ্যে দেড় শতাধিক মসজিদে অনুষ্ঠিত হবে খতমে কুরআন তারাবীহ। এরমধ্যে বৃহৎ কুরআন তারাবীহ নামাজ অনুষ্ঠিত হবে পিরোজপুরের নেছারাবাদের ছারছীনায়।
