পিরোজপুরে জাতীয় কমিশনারের সাথে জেলা ও উপজেলার স্কাউটস্ কর্মকর্তাদের মতবিনিময়
বাংলাদেশ স্কাউটস্ এর জাতীয় কমিশনার ও রেল মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন শনিবার পিরোজপুর জেলা ও উপজেলার স্কাউটস্ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস্ এর জাতীয় উপ কমিশনার মো. দেলোয়ার হোসাইন।
পিরোজপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাজী তোফায়েল হোসেনের সভাপতিত্বে জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, জেলা স্কাউটস্ এর কর্মকর্তা ও নির্বাহী কমিটির সদস্যগণ, উপজেলা স্কাউটসের কমিশনারগণ, স্কাউটস্ লিডার ও কাপ লিডারগণ সভায় অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন জেলা স্কাউটস্ কমিশনার কাজী মজিবুর রহমান, রোভার স্কাউটস্রে কমিশনার মো. লুৎফর রহমান, জেলা স্কাউটস্ সম্পাদক রমেশ চন্দ্র হালদার, জেলা স্কাউটস্ এর সহকারী কমিশনার খালেদা আক্তার হেনা, মুক্ত স্কাউটস্ দলের পরিচালক মনি শঙ্কর দাস প্রমুখ।
