প্রধান সূচি

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক আব্দুল গফফারের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক অপু মন্ডল, আলহাজ্ব কাজী আজিজুল করিম, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, রণজিৎ সরকার, মুরারী মোহন ঘোষ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ।

উপস্থিত ছিলেন, শিক্ষক খালেকুজ্জামান, দিলীপ দাশ, ইসমাইল হোসেন, ইমরুল ইসলাম, ফজলুল আজম, প্রদীপ শীল, রহমত আলী, রবিউল ইসলাম খান, আব্দুল মোমিন, আফরোজা খাতুন, রেখা মন্ডল, রাশেদা খানম, ললিতা নাথ, নার্গিস পারভীন, রিনা রানী বিশ্বাস, শাহানা খাতুন রুমা ও এসএম আমিনুর রহমান লিটু। দিনভর ক্রীড়া ও সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial