প্রধান সূচি

সুন্দরবনে বন্দুক যুদ্ধে বনদস্যু “গরীবের বন্ধু” বাহিনীর সদস্য নিহত ॥ আগ্নেয়াস্ত্র উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডাকাতিয়া খাল এলাকায় র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু “গরিবের বন্ধু” বাহিনীর এক বনদস্যু নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল তল্লাশী চালিয়ে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডাকাতিয়া খাল এলাকায় র‌্যাব-৮ এর সাথে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স সাংবাদিকদের জানান, সুন্দরবনে জেলেদের নিরাপত্তায় মঙ্গলবার ভোরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডাকাতিয়া খাল এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল র‌্যাব-৮ এর সদস্যরা। এসময়  বনদস্যুরা তাদেরকে উদ্যেশ্য করে গুলি ছুড়লে র‌্যাব ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধা ঘন্টা গুলি বিনিময়ের একপর্যায়ে বনদস্যুরা পিছু হটে বনের গহীনে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাসী চালিয়ে একজনের মৃত দেহ ও একটি একনালা বন্দুক, একটি ওয়ান সুটার ও একটি কাটা রাইফেলসহ দস্যুদের ব্যবহৃত কিছু মালামাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় জেলেরা নিহত ব্যক্তিকে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু গরীবের বন্ধু বাহিনীর সদস্য বলে সনাক্ত করে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। নিহতের লাশ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সরকারী কাজে বাধাদান ও অস্ত্র আইনে প্রথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial