প্রধান সূচি

বাগেরহাটে বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বাগেরহাট সদর উপজেলার  বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহীন হোসেন। বিশেষ অতিথি ছিলেন  আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান, বাগেরহাট, বাগেরহাট সদর উপজেলা শিক্ষাঅফিসের একাডেমিক সুপার ভাইজার মো. হিশামুল হক, জেলা স্কাউট এর সহকারী কমিশনার মো. সাকির হোসেন, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালযের প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ হালদার, সহকারী প্রধান শিক্ষক বিশ^াস পরিতোষ কুমার, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক কিরীটী কিরন মন্ডল, বিজ্ঞান শিক্ষক জীবন দাস, হোসনেয়ারা বেগম, মঞ্জু রানী দাস, মোসা: রীনা খাতুন, মৃদুলা মল্লিক, ধুতি হালদার, সন্তোষ কুমার বিশ^াস প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক শেখ আবু জাফর। আলোচনা শেষে অতিথিবৃন্দ মেলায় কুইজ প্রতিযোগিতা ও প্রজেক্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial