প্রধান সূচি

Tuesday, May 8th, 2018

 

পিরোজপুরে ডায়রিয়ার প্রকোপ ॥ একমাসে তিন সহস্রাধিক আক্রান্ত

পিরোজপুরের ডায়রিয়ার ব্যাপক প্রকোপ দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে ১০৮ জন ডায়রিয়ায় আক্রান্তরা ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশি। এছাড়া প্রত্যন্ত গ্রামের বাড়িতে পল্লী চিকিৎসকদের অধীনে অনেক রোগীর চিকিৎসা চলছে। বিশেষতঃ নাজিরপুরে আইভি স্যালাইনের ব্যাপক সংকটের কারণে পল্লী চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন বলে জানা গেছে। নাজিরপুর সরকারি হাসপাতালে মাত্র ৩০০ ব্যাগ আইভি স্যালাইনের মজুত রয়েছে। গত পাঁচ দিনে হাসপাতালেই ৫০০ ব্যাগ আইভি স্যালাইন ব্যবহৃত হয়েছে বলে স্টোরকিপার মিহির হালদার জানান। নাজিরপুর উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগতবিস্তারিত পড়ুন


মহিলা পরিষদের মানববন্ধন

কাউখালীতে স্কুল ছাত্রী মুক্তার ‘খুনি’ পারভেজ এখনো অধরা

জেলার কাউখালী উপজেলার দাশেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী মুক্তা আক্তার (১৩) হত্যার ৭ দিন পেড়িয়ে গেলেও মামলার মূল আসামী বখাটে পারভেজকে এখনো গ্রেফতার করতে পরেনি পুলিশ। সেই সাথে খুনের কারণও উদঘাটন করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্কুল ছাত্রী মুক্তাকে পাশবিক নির্যাতন ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মঙ্গলবার সকালে কাউখালী উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন করেছে কাউখালী মহিলা পরিষদ। মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদরে সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পল্টন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, নারী ভাইসবিস্তারিত পড়ুন


সুন্দরবনে বন্দুক যুদ্ধে বনদস্যু “গরীবের বন্ধু” বাহিনীর সদস্য নিহত ॥ আগ্নেয়াস্ত্র উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডাকাতিয়া খাল এলাকায় র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু “গরিবের বন্ধু” বাহিনীর এক বনদস্যু নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল তল্লাশী চালিয়ে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডাকাতিয়া খাল এলাকায় র‌্যাব-৮ এর সাথে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স সাংবাদিকদের জানান, সুন্দরবনে জেলেদের নিরাপত্তায় মঙ্গলবার ভোরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডাকাতিয়া খাল এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল র‌্যাব-৮ এর সদস্যরা। এসময়  বনদস্যুরা তাদেরকে উদ্যেশ্য করে গুলি ছুড়লে র‌্যাব ও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বাগেরহাট সদর উপজেলার  বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহীন হোসেন। বিশেষ অতিথি ছিলেন  আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান, বাগেরহাট, বাগেরহাট সদর উপজেলা শিক্ষাঅফিসের একাডেমিক সুপার ভাইজার মো. হিশামুল হক, জেলা স্কাউট এর সহকারী কমিশনার মো. সাকির হোসেন, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালযের প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ হালদার, সহকারী প্রধান শিক্ষক বিশ^াস পরিতোষ কুমার, প্রাক্তনবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ছাত্রদল নেতাকে পিটিয়ে জখম

জেলার নাজিরপুরে দাবীকৃত চাঁদা না দেয়ায় উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজেদুল কবীর রাসেলকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ ওঠেছে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমান সবুজের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার শ্রীরামকাঠী মধ্য রাস্তা এলাকায়। ছাত্রদল নেতা মাজেদুল কবীর রাসেল উপজেলার শ্রীরামকাঠী বন্দরের ইলেকট্রনিক্স ব্যবসায়ী এবং শ্রীরামকাঠী গ্রামের এস এম শাহজাহান কবীরের ছেলে। ঘটনার পরপরই তাকে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সোমবার রাতেই নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় পশু অজ্ঞাত রোগে গবাদী পশু’র মৃত্যু

ভান্ডারিয়া উপজেলার দক্ষিন চড়াইল গ্রামে অজ্ঞাত রোগে ৫টি গবাদী পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশীদ জানান, রবিবার উপজেলার দক্ষিন চড়াইল গ্রামের বাসিন্দা কৃষক গনি শিকদার, বারেক জোমাদ্দার, আমিনুল ইসলামের, দিনমজুর সেলিম বয়াতি ও রাজমিস্ত্রী হারুন সিকদার এদের ৫টি গাভী মাঠে ঘাস খেতে গিয়ে সেখানে হঠাৎ করে মারা যায়। গাভী মৃত্যুর খবর পেয়ে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের মাঠকর্মী অমলকৃষ্ণ বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস ও বরিশালের উপ-পরিচালক ডা. আবুলবিস্তারিত পড়ুন


পাইকগাছায় বিশ্ব কবি রবীন্দ্রনাথের ১৫৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পাইকগাছায় আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। শিব্সা সাহিত্য অঙ্গনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে রোজ বাড কিন্ডার গার্টেন স্কুল মিলনায়তনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সরদার মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অনিতা রানী মন্ডল, যুগ্ম সম্পাদক বজলুর রহমান, মমতাজ পারভীন মিনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আজিজ, সাহিত্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম কচি, আইন বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার, প্রভাষক তরুণ কান্তি মন্ডল, গাজী শহিদুল ইসলাম খোকন, আফরোজা পারভীন শিল্পী, আলতাফ হোসেন মুকুল, অসীম রায় ও শ্যামল মন্ডল।


পাইকগাছার বাতিখালী চর বনায়নে বন্য পাখি সংরক্ষণে মাটির পাত্র স্থাপন

পাইকগাছার বাতিখালী চর বনায়নে বন্য পাখি সংরক্ষণে মাটির পাত্র স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর সদরের শিব্সা নদীর চরের বাতিখালী চর বনায়নে বিভিন্ন ধরণের মাটির পাত্র স্থাপন করা হয়। উল্লেখ্য, ২০১৪-১৫ সালে পৌরসভার শিববাটী থেকে শিব্সা ব্রিজ পর্যন্ত সাড়ে ৫ হেক্টর চরভরাটি জমিতে উপকূলীয় বনায়ন করা হয়। সুন্দরবন ভিত্তিক লবণ সহিষ্ণু বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। গত কয়েক বছরে চর বনায়নটি মিনি সুন্দরবনে পরিণত হয়েছে। বনায়নের গাছে আশ্রয় নিয়েছে বিভিন্ন প্রজাতির বন্য পাখি। পাখিদের নিরাপদ আশ্রয়ের জন্য বাতিখালী চর বনায়ন সমিতির উদ্যোগে বনায়নের গাছে গাছে স্থাপন করা হয়েছেবিস্তারিত পড়ুন


কারণ জানতে চেয়ে আদালতের নির্দেশনা

পাইকগাছার শ্রীকন্ঠপুর উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রীয়া

পাইকগাছার ১০৩নং শ্রীকন্ঠপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রীয়া দেখা দিয়েছে। বতমানের নির্বাচনের তফসিল বাতিল করে পুনরায় নতুন তফসিল ঘোষণার দাবী জানিয়ে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেছেন বিদ্যালয়ের জমি দাতা। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মামলার ৩-৮ নং বিবাদী গণের বিরুদ্ধে কেন অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হইবে না। তৎমর্মে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। বিদ্যালয়ের জমিদাতা তানজিলা বেগম সোমবার পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে ৯৯/২০১৮ নং মামলাটি দায়ের করেন। মামলায় জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষাবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা

ইন্দুরকানীতে পাওনা টাকা চাওয়ায় এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। সোমবার বিকেলে উপজেলার ইন্দুরকানী গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হাসেম মৃধা (৬৫) প্রতিপক্ষ ইন্দুরকানী লঞ্চঘাটের সর্দার মো. আলী হোসেন মৃধার কাছে পাওনা ২০ হাজার টাকা চাইতে যায়। এসময় আলী ক্ষিপ্ত হয়ে তার ছেলে মো. ফোরকান মৃধা ও তার সহযোগী ডালিম মৃধা, নজরুল ইসলামকে নির্দেশ দিলে তারা ওই মুক্তিযোদ্ধাকে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের হামলায় মুক্তিযোদ্ধার বুকে, হাত-পা, কোমরসহ বিভিন্ন স্থানে জখম হয়। পরে তার চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এরআগেও একবার টাকাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial