Tuesday, May 8th, 2018
চিতলমারীতে ইউএনও’র বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের গাছ কাটার অভিযোগ
বাগেরহাটের চিতলমারীতে ইউএনও’র বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের রোপণকৃত গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগ কারীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিষয়টির জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় এমপি শেখ হেলাল উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। অভিযোগ পত্রে জানা গেছে, উপজেলার হিজলা ইউনিয়নের শিবপুর কাটাখালী গ্রামের গোবিন্দ কিত্তনিয়া ও তার চাচাতো ভাই খোকন কিত্তনিয়ার বাপ-দাদার ভোগদকলীয় জমিতে নিজেদের রোপনকৃত প্রায় ৩০ হাজার টাকা মূল্যের চারটি সিরিজ গাছ ইউএনও’র নির্দেশে গত ২-৩ দিন আগে কেটে ফেলা হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা বিভিন্ন মহলে জানিয়েও কোনবিস্তারিত পড়ুন
পাইকগাছায় সুপেয় পানি নিশ্চিত করতে কর্তৃপক্ষের পুকুর খননের স্থান পরিদর্শন
পাইকগাছা পৌর সদরের সরল এলাকাবাসীর সুপেয় পানির জন্য সরকারি খাস সম্পত্তির উপর পুকুর খননের লক্ষে নির্ধারিত স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ। উল্লেখ্য, পৌরসভার ৪নং ওয়ার্ডের গগন বাবু বাছাড় বাড়ী সড়কের অধ্যাপক আব্দুল হাকিমের বাড়ী হতে আরাফাত হোসেন আক্কাজ আলীর বাড়ী পর্যন্ত সরল মৌজায় এসএ ১নং খতিয়ানের ৬৩২ ও আরএস ৭০০নং দাগে ০.৯১ একর আয়তনের সরকারি খাস খাল রয়েছে। কর্তৃপক্ষের কোন তদারকি না থাকায় খাস খালটি এলাকার লোকজন অবৈধভাবে ভোগ দখল করে আসছিল। এদিকে, এলাকায় সুপেয় পানির তীব্র সংকট থাকায় ২ শতাধিক পরিবারের সুপেয়বিস্তারিত পড়ুন
পাইকগাছায় ইট ভাটা মালিককে ৩৩ হাজার টাকা জরিমানা
পাইকগাছার এনএসবি ব্রিকস ইট ভাটা মালিককে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান উপজেলার পুরাইকাটীস্থ এনএসবি ব্রিক্স ইট ভাটায় অভিযান চালিয়ে ভাটার প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় এবং ভাটায় করাত কল স্থাপন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভাটা মালিককে ৩৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় ও পেশকার দিপংকর মন্ডল।
পাইকগাছার বাতিখালী চর বনায়ন সমিতির সভা অনুষ্ঠিত
পাইকগাছা পৌর সদরের বাতিখালী চর বনায়ন সমিতির এক সভা সোমবার বিকেলে বনানী সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বন ও পরিবেশ উন্নয়ন কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এডভোকেট স. ম. বাবর আলী। উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সাংবাদিক মো. আব্দুল আজিজ, ইমান আলী মাস্টার, প্রণব সরদার, জামিনুর ইসলাম, গোবিন্দ লাল বাছাড়, রশীদ গাজী, রফিকুল ইসলাম, প্রভাষ চন্দ্র সরদার, সামুয়েল বৈরাগী, আফজাল গাজী, নিমাই মন্ডল, তাপস মন্ডল, জাহিরুন বেগম, আজিজ গাজী, রুহুল আমিন সরদার, বিভাষ গাইন, সাইফুল ইসলাম ওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে রিক’র ফ্রি স্বাস্থ্য ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), কর্তৃক বাস্তবায়িত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে কদমতলা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য সেবা কার্যক্রমের আওতায় সোমবার এক ফ্রি স্বাস্থ্য ও চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়। উক্ত চক্ষু ক্যাম্প পরিচালনা করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইন্সটিটিউট। নাক, কান ও গলা চিকিৎসা দেন ডা. কামরুল ইসলাম, সহকারী রেজিষ্টার (বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ)। মেডিসিন বিষয়ে চিকিৎসা দেন ডা. অমল চন্দ্র রায় (অব:) মেডিকেল অফিসার। ক্যাম্পে প্রায় ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। ২৪ জন ছানি রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করাবিস্তারিত পড়ুন
