চিতলমারীতে অন্তঃস্বত্ত্বা গৃহবধুর লাল উদ্ধার
বাগেরহাটের চিতলমারীতে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক অন্তঃস্বত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার বোয়ালিয়া গ্রামের মিল্টন বিশ্বাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী সুইটি বিশ্বাসকে (২০) গত বুধবার বিকালে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগনো অবস্থায় ঝুলতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুশিল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
চিতলমারী থানার ওসি অনুকুল সরকার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওই গৃহবধু আত্মহত্যা করছে বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
